Saturday, May 16, 2026

কেন করোনা সংক্রমণ হ্রাস পাচ্ছে না? ৪টি কারণের কথা তুলে ধরলেন হু-এর প্রধান

Date:

Share post:

বেলাগাম সংক্রমণের নিয়ন্ত্রণ সম্ভবপর হলেও পুরোপুরি কমছে না করোনা সংক্রমণ। তাই নিয়ে চিন্তিত চিকিৎসক থেকে শুরু করে বৈজ্ঞানিকরাও। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ যে কমেনি,তার একাধিক প্রমাণ মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছটি অঞ্চলের মধ্যে পাঁচটিতেই আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এছাড়াও আফ্রিকাতে করোনায় মৃত্যুহার গত দু’সপ্তাহে ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। কিন্তু এখনও সংক্রমণ না কমার কারণও জানিয়েছেন স্যৌম্যা। তিনই জানান, যে চারটি প্রধান কারণের ফলে সংক্রমণ কমছে না সেগুলি হল,
১। ডেল্টা প্রজাতির প্রভাব বিস্তার, ২। সামাজিক মেলামেশা, ৩। লকডাউনের বিধিনিষেধ শিথিল করা, ৪। টিকাকরণের কম গতি।
তিনি বলেন, ” ডেল্টা ভ্যারিয়েন্ট অতি সংক্রামক হওয়ায়, দ্রুত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।আগে করোনা আক্রান্ত একজনের থেকে তিন জনকে সংক্রমিত করার ক্ষমতা রাখত। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে একজনের মাধ্যমে আরও আটজন সংক্রমিত হতে পারেন।মূলত এই কারণেই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।” অন্যদিকে লকডাউন শিথিল করতেই বাড়ি থেকে অবাধে বেরোতে শুরু করেছে মানুষ। জনাসমাগমে ভিড় বাড়ছে। ফলে বাড়ছে সংক্রমণ।মূলত যে দেশগুলিতে বিধিনিষেধ শিথিল করে দেওয়া হয়েছে, সেখানেই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। অনেক দেশে সামাজিক দূরত্ববিধি ও মাস্ক পরার মতো বিধিটুকুও তুলে নেওয়া হচ্ছে। ফলে সংক্রমণ বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক বলে মনে করছেন হু-এর প্রধান।
ডেল্টা প্রজাতিকে রুখতে একমাত্র দ্রুত টিকাকরণের উপরই জোর দিয়েছেন স্যৌম্যা স্বামীনাথন। তাই সব দেশগুলিকে বিধিনিষেধ বজায় রাখা ও দ্রুত টিকাকরণের পরামর্শ দিয়েছেন তিনি।

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...