Friday, April 24, 2026

‘জয় শ্রীরাম’ বলছি, একটু সস্তা দেবেন? পেট্রোল পাম্পে হাজির কুণাল

Date:

Share post:

পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের দুদিন ব্যাপী অবস্থান কর্মসূচির মধ্যেই রবিবার অভিনব কান্ড।

পেট্রোল পাম্পে সটান হাজির হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। জানতে চাইলেন,” আমি হিন্দু। জয় শ্রীরাম বলতেও রাজি আছি। পেট্রোল একটু সস্তায় দেওয়া যাবে?” কর্মীরা জানালেন,” না, সবার জন্য বাজারে যে দর, তাতেই নিতে হবে।”

পাম্প সংলগ্ন সভামঞ্চে কুণাল বলেন,” যাঁরা বিজেপিকে ভোট দিলেন, তাঁরা কি জয় শ্রীরাম বললে সস্তায় পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস পাবেন? পাবেন না। আকাশ ছোঁয়া দামেই কিনতে হবে। আপনারা বুঝুন, বিজেপির ওসব প্রচারে জীবনের সমস্যার সমাধান হয় না। ওরা মানুষকে ভুল বোঝায়। মানুষের জীবনের লড়াইতে পাশে আছে তৃণমূল কংগ্রেসই।”

কুণাল আরও বলেন,” শান্তনু ঠাকুর কেন্দ্রে মন্ত্রী হলেন। উনি কি দেশের নাগরিক নন? না হলে মন্ত্রী হলেন কী করে? তাহলে বিজেপি যে বলছে মতুয়াদের নাগরিকত্ব দেবে, এই বিভ্রান্তিকর প্রচারের কারণ কী? ওঁরা তো নাগরিক।”

কাঁকুড়গাছিতে এই কর্মসূচিতে ছিলেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে, পুর কোঅর্ডিনেটর সুনন্দা গুহ প্রমুখ।

আরও পড়ুন:“সমস্যা থাকলেই সুখের আনন্দ মেলে”, পেট্রোলের সেঞ্চুরিতে সাফাই বিজেপি মন্ত্রীর

 

Related articles

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...

যিশুর জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙেন কাজল! কারণ কী

অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য...

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর...

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...