Thursday, June 25, 2026

“সমস্যা থাকলেই সুখের আনন্দ মেলে”, পেট্রোলের সেঞ্চুরিতে সাফাই বিজেপি মন্ত্রীর

Date:

Share post:

সেঞ্চুরির গণ্ডি পেরিয়েও লাগামছাড়া ভাবে বেড়ে চলেছে দেশে পেট্রোল-ডিজেলের দাম(petrol diesel price)। ব্যাপক দামবৃদ্ধির জেরে স্বাভাবিকভাবেই মূল্য বৃদ্ধি ঘটেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের। ফলস্বরূপ গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্দশা চরম আকার ধারণ করেছে। আর এই দুর্দশাকেই সাফাই হিসেবে তুলে ধরলেন মধ্যপ্রদেশের(Madhya Pradesh) বিজেপি মন্ত্রী(BJP minister) ওম প্রকাশ সাকলেচা(Om Prakash saklecha)। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে একেবারে দার্শনিক ভাষায় তিনি জানালেন, “জীবনে সমস্যা থাকলেই সুখের আনন্দ উপলব্ধি করা যায়।” তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

শনিবার মধ্যপ্রদেশের ছতরপুরে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একেবারে দার্শনিক ভঙ্গিতে মধ্যপ্রদেশের শিল্প মন্ত্রী জানান, “জীবনে সমস্যাই সুখের আনন্দ উপলব্ধি করায়। যতক্ষণ না একটিও সমস্যা না আসছে ততক্ষণ সুখের আনন্দ আসে না।” শুধু তাই নয়, মোদি শাসনে এহেন দুর্দশায় সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “মোদির নীতি ব্যর্থ হয়েছে, এই সকল গুজব ছড়ানো হচ্ছে। মানুষ মোদিজীর সকল নীতি সাদরে গ্রহণ করেছে।” তবে বিজেপির নেতা মন্ত্রীরা মনগড়া সাফাই চালিয়ে গেলেও ক্ষোভ মিটছে না মানুষের। দেশের নানা প্রান্তে ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন বিক্ষোভ শুরু করেছে বিরোধিরা। রাজ্যে ও কেন্দ্রের জনবিরোধী এই নীতির বিরুদ্ধে জেলায় জেলায় চলছে আন্দোলন।

এদিকে ১১ জুলাই রবিবার পেট্রোল-ডিজেলের দাম না নতুন করে না বাড়ানো হলেও ইতিমধ্যেই দেশের সমস্ত বড় শহরে ১০০ টাকা পার করেছে পেট্রোলের দাম ডিজেলের দামও ১০০ ছুঁই ছুঁই। রবিবার কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। এবং ডিজেলের দাম ৯২ টাকা ৯৭ পয়সা। আগামী দিনে পেট্রোল-ডিজেলের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...