Monday, May 4, 2026

উইম্বলডন পুরুষদের ফাইনালে মহিলা আম্পায়ার মারিজা সিসাক

Date:

Share post:

রবিবার উইম্বলডন ( Wimbledon )পুরুষদের ফাইনালে ইতিহাস তৈরি করতে চলেছেন মারিজা সিসাক( Marija Cicak)। উইম্বলডন ফাইনালে কিংবদন্তি নোভাক জোকোভিচের (Novak Djokovic) মুখোমুখি হতে চলেছেন মাত্তেয়ো বেরেত্তিনি (Matteo Berrettini)। সেই ম‍্যাচে আম্পায়ার থাকবেন মারিজা। এই প্রথম পুরুষদের উইম্বলডন ফাইনালে আম্পায়ারের চেয়ারে বসছেন কোনও মহিলা। রবিবার মারিজার নাম চেয়ার আম্পায়ার হিসেবে জানায় অল ইংল্যান্ড ক্লাব।

উইম্বলডন শুরু হয় ১৮৭৭ সালে। সেই থেকে এখনও অবধি কোনও মহিলা আম্পায়ারকে দেখা যায়নি পুরুষদের ফাইনালে চেয়ারে বসতে। তবে রবিবার সেটাই হতে চলেছে। যার ফলে ইতিহাসের পাতায় নাম থাকবে মারিজার। এর আগে মেয়েদের ফাইনালে আম্পায়ার ছিলেন মারিজা। ২০১৪ সালে উইম্বলডনে মেয়েদের ফাইনালের দায়িত্ব ছিল তাঁরই কাঁধে। ২০১৭ সালে মেয়েদের ডাবলসের ফাইনালেও আম্পায়ার ছিলেন তিনি। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে মেয়েদের সিঙ্গলস ফাইনালও খেলিয়েছিলেন মারিজা। এবার মারিজার দায়িত্ব ছেলেদের ফাইনালের।

আরও পড়ুন:ইউরো কাপের ফাইনালে ইতালিকে এগিয়ে রাখলেন সুনীল

 

Related articles

আজ বাংলার রায়: কোন জেলার কোন গণনাকেন্দ্রে কোন বিধানসভার গণনা, জানুন বিস্তারিত

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ফলপ্রকাশ হবে আজ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। ৭৭টি কেন্দ্রে ২৯৩...

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
109 এগিয়ে
বিজেপি
119 এগিয়ে
কংগ্রেস
5 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে