Monday, June 22, 2026

কল্পনা-সুনীতার পর আজই ভারতীয় বংশোদ্ভূত তৃতীয় মহিলা সিরিষা পাড়ি দেবেন মহাকাশে

Date:

Share post:

কল্পনা চাওলার পর ভারতীয় বংশোদ্ভূত তৃতীয় মহিলা হিসাবে মহাকাশে যাওয়ার সুযোগ পেলেন আমেরিকার নাগরিক সিরিষা বন্দলা। মার্কিন সংস্থা ভার্জিন গ্যালাক্টিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন সহ আরও পাঁচ মাহাকাশচারীর সঙ্গে আজ মহাকাশে পাড়ি দেবেন সিরিষা। ধনকুবের ব্র্যানসনের সংস্থা ভার্জিন গ্যালাক্টিক-এর সেই বিমানের নাম ‘ইউনিটি-২২’। ভার্জিন গ্যালেকটিকে রিসার্চ অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট সিরিষা।
এর আগে আর কোনও মহাকাশযানের উৎক্ষেপণ আকাশ থেকে হয়নি। হয়েছে স্থলভূমি বা সাগরের উপরিতল থেকে। রবিবারই প্রথম মহাকাশচারীদের আকাশের প্রান্তসীমা থেকে মহাকাশে ছুড়ে দেবে কোনও বিমান। নিউ মেক্সিকোর দক্ষিণ প্রান্তের মরুভূমি থেকে উড়বে বিমানটি। ভার্জিন গ্যালাক্টিকের বানানো এই মহাকাশ বিমান আকাশ থেকেই রকেট বা মহাকাশযানের উৎক্ষেপণ করতে পারে। বিমানের ভিতরে রয়েছে সেই মহাকাশযান। নাম-‘ইভ’। ধনকুবের ব্র্যানসনের প্রয়াত মায়ের নাম। ইভ-এর মধ্যেই রয়েছে রকেটের ইঞ্জিন। ভূপৃষ্ঠ থেকে ৫০ হাজার ফুট বা দেড় লক্ষ মিটার উচ্চতায় পৌঁছে মহাকাশ বিমান ইউনিটি-২২ ছুড়ে দেবে সিরিষা, ব্র্যানসন-সহ ৬ যাত্রীকে । সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে তার ভিতরে থাকা রকেট ইঞ্জিন। সেই ইঞ্জিনের জোরেই ইভ পৌঁছে যাবে মহাকাশে।অন্তত ৪ মিনিট থাকবে মহাকাশে। ওই সময় সিরিষা, ব্র্যানসন-সহ ৬ যাত্রীই থাকবেন একেবারে ভরশূন্য অবস্থায়। ভূপৃষ্ঠ থেকে ৫৫ মাইল বা ৮৮ কিলোমিটার উচ্চতায়।
সিরিষার জন্ম অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়। তবে তাঁর বড় হয়ে ওঠা টেক্সাসের হাউসটোনে। চার বছর বয়সে মা-বাবার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যান তিনি। জন্মসূত্রে তেলুগু হলেও সিরিষা এখন মার্কিন মুলুকের বাসিন্দা। মার্কিন যুক্তরাষ্ট্রেরই পার্ডু বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রনটিক্স স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। জর্জটাউন ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন। বর্তমানে তিনি অবশ্য মার্কিন নাগরিক।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...