Tuesday, June 23, 2026

যোগীরাজ্যে সাংবাদিককে বেধড়ক মার আইএএস আধিকারিকের, ভিডিও ভাইরাল

Date:

Share post:

নির্বাচনী হিংসার(election violence) ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সংবাদ শিরোনামে উঠে এসেছে যোগীরাজ্য। এরই মাঝে চমকে দেওয়ার মতো ঘটনা ঘটলো উত্তর প্রদেশের উন্নাওয়ে(Unnao)। এক আইএএস আধিকারিকের(IAS officer) ভিডিও তোলার সময় সাংবাদিকের(journalist) ওপর ক্ষুব্ধ হয়ে এলোপাথাড়ি মারতে শুরু করলেন ওই আইএএস আধিকারিক। উন্নাও জেলার সিডিও দিব্যাংশু প্যাটেলের(Divyanshu patal) এহেন ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যে সাংবাদিকের ওপর চড়াও হন ওই আধিকারিক তাঁর নাম কৃষ্ণা তিওয়ারি।

অন্যায় ভাবে একজন সাংবাদিককে এভাবে মারধরের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা বিপুল পরিমাণে শেয়ার হতে শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনওরকম মন্তব্য করেননি অভিযুক্ত ওই আধিকারিক। ঘটনার নিন্দা করেছে সব মহল। এ প্রসঙ্গে উন্নয়নের জেলাশাসক অরবিন্দ কুমার বলেন, “আমরা সকল সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। যে সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছিল তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছি আমরা।”

আরও পড়ুন:শান্তনু নাগরিক কিনা প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ কুণালের

এদিকে উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বহু জেলা থেকেই হিংসার খবর প্রকাশ্যে এসেছে। যেখানে পাথর ছোড়ার পাশাপাশি গুলি চালানোর মতো ঘটনাও ঘটেছে। এই ঘটনার পাশাপাশি উত্তরপ্রদেশের এটাওয়া জেলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে যেখানে এক পুলিশ আধিকারিক তার উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে ফোনে কথা বলতে শোনা যাচ্ছে। শীর্ষ আধিকারিকের কাছে তিনি অভিযোগ করেছেন, বিজেপির লোকজন তাকে নির্বিচার ভাবে চড় থাপ্পড় মেরেছে। বিজেপির বিধায়ক, জেলা অধ্যক্ষ সহ প্রচুর বিজেপি কর্মী পাথর, ইট, বোমাসহ হামলা চালাচ্ছে। জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এদিন প্রয়াগরাজ, হামিদপুর, আলিগড়, হাথরস প্রতাপগড়, সোনভদ্র সহ বহু জেলায় ব্যাপক হিংসার ঘটনা ঘটে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...