Tuesday, June 23, 2026

শান্তনু নাগরিক কিনা প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ কুণালের

Date:

Share post:

বিজেপির নতুন মন্ত্রী শান্তনু ঠাকুর। মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি। কোন মতুয়া সম্প্রদায়? যাদের নরেন্দ্র মোদি সরকার নতুন করে নাগরিকত্ব দেবে বলে ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, যদি শান্তনু ঠাকুর দেশের নাগরিকই না হন, তাহলে তিনি কীভাবে ভারতবর্ষের মন্ত্রী হন?

আরও পড়ুন:সনাতনের ‘বিজেপি যোগ ‘ স্পষ্ট, পুলিশের হাতে দুই নেতা-নেত্রীর দেওয়া শংসাপত্র

রবিবার কলকাতার কাঁকুরগাছিতে পেট্রল-ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের এই প্রশ্ন রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপিকে। বিধানসভা ভোটের আগে থেকেই বিজেপি আওয়াজ তুলেছিল মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি নিয়ে। মূল উদ্দেশ্য ছিল মতুয়াদের ভোট পাওয়া। পালটা তৃণমূল কংগ্রেসের প্রশ্ন ছিল, মতুয়াদের যদি আধার কার্ড, ভোটার কার্ড থাকে, যদি তারা ভোট দিতে পারেন, তাহলে তাদের কেন নতুন করে নাগরিকত্ব নিতে হবে? রবিবার কাঁকুরগাছির অনশন মঞ্চে দাঁড়িয়ে কুণাল ফের সে কথা মনে করিয়ে দিয়ে সেই বিতর্ককেই ফের সামনে নিয়ে এলেন। প্রশ্ন রাখলেন, যদি শান্তনু ঠাকুর নাগরিকই না হন, তাহলে তাঁকে কোন যুক্তিতে দেশের মন্ত্রিসভায় নেওয়া হলো, কিংবা জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হলো? বিষয়টি যে রাজনৈতিক মহলেও বিজেপিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...