Monday, March 16, 2026

শুভেন্দুর দেহরক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে এবার নামছে CID

Date:

Share post:

ফের বিপাকে রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। তাঁর দেহরক্ষীর (Security Guard) রহস্যমৃত্যুর (Unnatural Death) ঘটনায় এবার তদন্তভার নিল সিআইডি (CID)। ইতিমধ্যেই ভারপ্রাপ্ত তদন্তকারী আধিকারিকরা কাজ শুরু করে দিয়েছেন বলে ভবানী ভবন (Bhawani Bhavan) সূত্রে খবর।

প্রসঙ্গত, এফআইআরে (FIR) একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন একদা শুভেন্দুর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর (Suvabrata Chakraborty) স্ত্রী। মৃত দেহরক্ষীর স্ত্রী-এর প্রশ্ন, শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় থাকাকালীন অবস্থায় কীভাবে গুলিবিদ্ধ হলেন তাঁর স্বামী? কেন তাঁকে সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া হল না? তাঁর এই অভিযোগের প্রেক্ষিতেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করতে চলেছে CID.

উল্লেখ্য, ২০১৮ সালে ১৩ অক্টোবর কাঁথির পুলিশ বারাকে মাথায় গুলি লেগে নিহত হন রাজ্যের তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী। প্রায় আড়াই বছর পর গত শুক্রবারই কাঁথি থানায় (Contai PS) নতুন করে এফআইআর (FIR) দায়ের হয়। স্বামীকে খুনের অভিযোগ তুলে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় এফআইআর দায়ের করেন শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। সুপর্ণাদেবীর অভিযোগ, তাঁর স্বামীকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। এর পিছনে প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিরা যুক্ত। আর সেই অভিযোগের ৭২ ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার ঘটনার তদন্তভার কাঁধে নিল CID.

এদিকে, দীর্ঘ আড়াই বছর পর কেন শুভেন্দুর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় নতুন করে অভিযোগ আনা হচ্ছে, সেই প্রশ্নও উঠছে। তাই রহস্যের শিকড়ে পৌঁছতে এবার অধুনা বিজেপি নেতা শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় কোমর বেঁধে তদন্তে নামছে CID.

আরও পড়ুন:বিধি মেনে মন্দিরেই মহেশের ‘রথযাত্রা’, শিলা যাবে মাসিরবাড়ি

 

spot_img

Related articles

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...