Saturday, June 20, 2026

বিধি মেনে মন্দিরেই মহেশের ‘রথযাত্রা’, শিলা যাবে মাসিরবাড়ি

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে এ বছর শুধু মানা হচ্ছে রীতি, হচ্ছে না মাহেশে ৬২৫তম বর্ষের রথযাত্রা Rathyatra)। টান পড়বে না রথের রশিতে। ঘুরবে না রথের চাকা। তবে নিয়মমেনে হচ্ছে জগন্নাথ (Jagannath), বলরাম (Balaram), সুভদ্রার (Subhadra) পুজো অর্চনা।

 

আজ থেকে ৬২৫ বছর আগে সন্ন্যাসী স্বামী ধ্রুবানন্দ মাহেশে যে রথযাত্রার প্রবর্তন করেছিলেন তা আজও হয়ে আসছে। প্রতিবছর এই রথযাত্রা উপলক্ষে পশ্চিমবঙ্গ তো বটেই রাজ্যের বাইরে থেকেও লক্ষ লক্ষ মানুষ যান। যুগ যুগ ধরে চলে আসা এই উৎসবে চৈতন্যদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংস, সারদামণি থেকে শুরু করে বহু মনীষীর কোন না কোন সময়ে মাহেশে যান।

এই রথ উৎসবকে ঘিরে সেখানে একমাস ব্যাপী বিশাল মেলা হয়। দোকানিরা হরেকরকম পসরা নিয়ে এই মেলায় হাজির হন। কিন্তু গত দু’বছর ধরে সারা পৃথিবী জুড়ে করোনার দাপটে সমস্ত কিছু থমকে গিয়েছে। থমকে গিয়েছে মাহেশের রথ উৎসবও। তাই নেই কোনও ব্যস্ততা। স্নানপিঁড়ির মাঠে বসেনি কোনো মেলার স্টল। মন্দির ট্রাস্টের সম্পাদক পিয়াল অধিকারী (Piyal Adhikari) জানিয়েছেন, নিয়ম রীতি মেনেই রথের দিন সকালে তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে মন্দিরের চাতালে রাখা হচ্ছে। কোভিড বিধি মেনেই মন্দিরে প্রবেশ অধিকার থাকবে ভক্তদের। বিকাল সাড়ে তিনটেয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মন্দিরের চাতাল থেকে মূল মন্দিরের পাশেই অস্থায়ী মাসির বাড়ি করে নিয়ে যাওয়া হবে। প্রভু, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। সেখানেই ৮ দিন অবস্থান করবেন তাঁরা। বেলা চারটের সময় জগন্নাথ দেবের প্রতিভূ হিসেবে নারায়ণ শিলাকে রথের চারিদিকে তিনবার প্রদক্ষিণ করিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে জগন্নাথ মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে মূল মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে। এরপর আটদিন সেখানেই চলবে নারায়ণ শিলার পুজো। উল্টোরথের দিন নারায়ণ শিলাকে যথাযথ মর্যাদায় মাহেশের মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হবে।

আরও পড়ুন:গভীর রাতে দিল্লি থেকে গ্রেফতার হাওড়ার ভুয়ো CBI অফিসার শুভদীপ

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...