Monday, February 2, 2026

বনের পথে গাড়ি থামিয়ে ‘পেত্নী’ ধরলেন সাহসিনী!

Date:

Share post:

সাদা থান পরে ‘পেত্নী’ সেজে রাতের পর রাত গভীর জঙ্গলে গাড়ি-বাইক আটকে যাত্রীদের ভয় দেখানো ও লুঠের ঘটনার রহস্য ফাঁস হল এক সাহসিনীর হাতে ধরে। রবিবার রাতে জলপাইগুড়ির (Jalpaiguri) লাটাগুড়ির জঙ্গলে মহাকাল মন্দিরের কাছে গাড়ির সামনে আচমকা দাঁড়িয়ে পড়ে সাদা থানা পরা একটি ছায়া মূর্তি। গাড়ির বনেটে উঠে দাপাদাপির চেষ্টা করে। ওই গাড়িটির পিছনে আটকে পড়ে অনেক যানবাহন। অনেক যাত্রীই ভয়ে শিউরে ওঠেন। কিন্তু যে গাড়ির বনেটে ওঠার চেষ্টা করেছিল ওই ছায়ামূর্তি, সেটির আরোহী এক মহিলা নেমে ‘পেত্নী’ সাজা ছায়ামূর্তিকে জাপটে ধরেন। দেখা যায়, হাতে শাঁখাও রয়েছে মহিলার।

খবর যায় পুলিশে। পুলিশ (Police) গিয়ে ‘পেত্নী’ সাজা মহিলাকে ধরে। প্রথমে অসংলগ্ন কথা বললেও ধৃত স্বীকার করেন, তাঁরা ৭-৮ জন মিলে বহুদিন থেকেই ‘ভূত-পেত্নী’র ভয় দেখিয়ে গাড়ি থামাতে বাধ্য করছেন। কিন্তু, ছিনতাইয়ের অভিযোগ মানতে চাননি অভিযুক্ত।

তাঁর সঙ্গীদের কাউকে অবশ্য সোমবার অবধি পাওয়া যাননি। পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে জেরা করে বাকিদের হদিস করার চেষ্টা চলছে।

লাটাগুড়ির মহাকাল এলাকায় ‘ভূতের’ (Ghost) উপদ্রব রয়েছে বলে একটা রটনা বহুদিন থেকেই ছিল। সেখানে গাড়ি-বাইকের সামনে আচমকা ‘পেত্নী’ দাঁড়িয়ে পড়ায় কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। বেশ কয়েকটি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গিয়েছে।

এলাকার বাসিন্দাদের অনেকেরই সন্দেহ, ওই রাতেও গাড়ি থামিয়ে দেওয়ার পরে আশেপাশের জঙ্গলে লুকিয়ে থাকা বাকিরা ছিনতাইয়ের জন্য হামলা চালানোর ছক কষেছিল। কিন্তু, এক যাত্রী ভয় না পেয়ে ওই মহিলাকে জাপটে ধরতেই বাকিরাও ধীরে ধীরে একজোট হন। সেই সময় অন্য দুষ্কৃতীরা পালিয়ে যায়। ওই মহিলার পরিচয় জানতে জেরা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

সাদা থান পরে ‘পেত্নী’ সেজে রাতের পর রাত গভীর জঙ্গলে গাড়ি-বাইক আটকে যাত্রীদের ভয় দেখানো ও লুঠের ঘটনার রহস্য ফাঁস হল এক সাহসিনীর

spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...