Wednesday, May 13, 2026

মেহবুবা মুফতির মুখেও এবার ‘খেলা হবে’ স্লোগান! কীসের ইঙ্গিত?

Date:

Share post:

এবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিউপিলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতির মুখেও ‘খেলা হবে’ স্লোগান। একুশের নির্বাচনে ‘খেলা হবে’ যেন বাংলার রাজনীতিতে ঝড় তুলেছিল। এখন বাংলার গণ্ডি পেরিয়ে রাজ্যে রাজ্যে বিভিন্ন নেতা-নেত্রীদের মুখে এই স্লোগান। এর আগে বিজেপি শাসিত অসমেও শোনা গিয়েছে ‘খেলা হবে’ স্লোগান।

 জম্মু-কাশ্মীরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের এই স্লোগান বলেছেন মেহবুবা মুফতি। এদিন মেহবুবা বলেন, ‘আমাদের দলে অনেক যোগ্য নেতা রয়েছেন। আমরা গণতান্ত্রিক পদ্ধতি নাকচ করি না। জম্মু-কাশ্মীর সংবিধান নিয়ে শপথ করেছি। সেসময় জম্মু কাশ্মীর ও ভারতীয় সংবিধান এক ছিল। আমি নির্বাচনে লড়ব না। যে নীতি অনুসরণ করছে BJP, তাতে লোকেরা ভয় পাচ্ছে। এখানেও খেলা হবে’।

আরও পড়ুন-নাড্ডা-দিলীপ বৈঠক: ‘বেসুরো’ নব্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইঙ্গিত রাজ্য সভাপতির

উল্লেখ্য, ‘খেলা হবে’ এই স্লোগানকেই ধার করে ২০২২ বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চলেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। তবে, ‘খেলা হবে’-র বদলে ‘খেলা হই’ নামে স্লোগানকে সামনে রেখে বাইশের নির্বাচনী লড়াইয়ে নামছে এই দল। এই প্রেক্ষিতে মেহবুবা মুফতির গলায়ও যে তৃণমূলের স্লোগানের অনুরণন শোনা গেল তা বিশেষ ইঙ্গিতবাহী বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...