Friday, June 26, 2026

পার্ক হোটেল কাণ্ডে এবার অনির্দিষ্টকালের জন্য বার বন্ধের নির্দেশ

Date:

Share post:

পার্ক হোটেলের পার্টি কাণ্ডে হোটেলের ৯টি বার অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিল আবগারি দফতর। হোটেলের ঘরের ভিতর থেকে ইতিমধ্যেই প্রচুর মদের বোতল-সহ বিভিন্ন ধরণের নেশার সামগ্রী উদ্ধার হয়েছে। বুধবার হোটেলের ম্যানেজার, ডিজে সহ ১০ জনকে জেরার জন্য তলব করেছে লালবাজার থানার পুলিশ। এরপর আজ ফের লালবাজারের তরফে আবগারি কমিশনকে চিঠি পাঠানো হয়। লালবাজার সূত্রের খবর, আবগারির নিয়মভঙ্গ করে মদের বোতল মজুত করা হয়েছিল কিনা, অন্যান্য নেশার দ্রব্য মজুত সম্পর্কে আবগারি দফতর অবগত ছিল কিনা তা জানতে চাওয়া হয়েছে।

গত শনিবার ওই হোটেলের তিন ও চারতলা থেকে ৩৭ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৯ জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। করোনা বিধি উপেক্ষা করে তারস্বরে ডিজে বাজিয়ে মধ্যরাত পর্যন্ত পার্টি করছিলেন তাঁরা। কীভাবে শহরের বুকেই এভাবে বিধিনিষেধকে উপেক্ষা করে পার্টি চলত, তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও এফআইআর করা হয়। তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, শুধু গত শনিবারই নয়, কয়েক সপ্তাহ ধরেই এই ভাবে রাতে পার্টি চলছিল ওই হোটেলে। সোমবার হোটেলে যান লালবাজারে গুন্ডা দমন শাখার কর্তারা। তাঁদের হাতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

হোটেল ম্যানেজমেন্টকে আগামীকাল অর্থ্যাৎ বুধবার লালবাজারে তলব করা হয়েছে। ওই দিন হোটেলে কর্তব্যরত ফ্লোর ম্যানেজারকে ডেকে পাঠানো হয়েছে। সেইসঙ্গে ডিজে সিস্টেমের সঙ্গে যুক্ত ও খাদ্য-পানীয় পরিবেশনের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, সেই হোটেল কর্মীদেরও ডেকে পাঠানো হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...