Thursday, June 25, 2026

২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, কীভাবে দেখা যাবে রেজাল্ট? জেনে নিন

Date:

Share post:

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে ২২ জুলাই। ২২ জুলাই, বৃহস্পতিবার দুপুর ৩ টেয় পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা কাউন্সিলের তরফে ফলাফল প্রকাশ করা হবে। ২৩ জুলাই, শুক্রবার সকাল ১১ টা থেকে সমস্ত স্কুলে সশরীরে গিয়ে রেজাল্ট সংগ্রহ করা যাবে। মঙ্গলবার বিকেল বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।

কীভাবে দেখা যাবে ফলাফল?

https://wbresults.nic.in/ , https://www.exametc.com/ , https://www.results.shiksha/west-bengal/wbchse/ , http://www.indiaresults.com/ , এই ওয়েবসাইটগুলিতে দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল। এ ছাড়া এসএমএস-র মাধ্যমেও ফল জানা যাবে। WB12 লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে তা পাঠাতে হবে ৫৬০৭০ নম্বরে। তা হলে, ফোন নম্বরেই চলে আসবে বিস্তারিত ফলাফল।

আরও পড়ুন-জ্বালানির পরলৌকিক কর্ম! GPO থেকে খোদ প্রধানমন্ত্রীর দফতরে শ্রাদ্ধানুষ্ঠানের কার্ড

চলতি বছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়ার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। করোনা অতিমারির কারণে সেই পরীক্ষা নেওয়া হয়নি। বিশেষ মূল্যায়নের মাধ্যমেই ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। মাধ্যমিকের ক্ষেত্রেও মূল্যায়নের পদ্ধতি ঘোষণা করা হয়েছে। তবে মাধ্যমিকের ফল কবে প্রকাশ হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...