Friday, May 15, 2026

উত্তপ্ত ভাটপাড়া, ভরসন্ধেয় পুরসভার ভেতরে চলল গুলি!

Date:

Share post:

ভরসন্ধেয় উত্তপ্ত হয়ে ওঠল ভাটপাড়া। পুরসভা চত্বরে চলল গুলি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পুরপ্রশাসক হিমাংশু সরকার। তবে আহত হয়েছেন তাঁর সহকারী সৌরভ দাস। তবে এই ঘটনায়  কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভা চত্বরে কথা বলছিলেন হিমাংশু ও তাঁর সহকারী সৌরভ। তখন গেটের বাইরে বাইক রেখে ভিতরে ঢোকে একদল দুষ্কৃতীরা। শুরু হয় বচসা। এরপর গুলি চালায় তারা। অল্পের জন্য রক্ষা পান পুরপ্রশাসক হিমাংশু সরকার। তবে আহত হন তাঁর সহকারী। আহত সৌরভ দাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। থানার এত কাছে কী করে গুলি চালাল দুষ্কৃতীরা তা নিয়ে উঠছে প্রশ্ন। এইভাবে আচমকা হামলায় রীতিমতো আতঙ্কে রয়েছেন ভাটপাড়ার বাসিন্দা। পুরকর্মীদের নিরাপত্তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। এই ঘটনার জন্য বিজেপির দিকেই আঙুল তুলেছেন পুরপ্রশাসক হিমাংশু সরকার। যদিও শাসকদলের আনা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আরও পড়ুন- PAC চেয়ারম্যানের পদে মুকুলের বিরোধিতা গোটা দেশের সামনে তুলে ধরতে চায় শুভেন্দু

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...