Tuesday, February 3, 2026

ম‍্যাচ গড়াপেটার অভিযোগ উঠল উইম্বলডনে, তদন্তে আন্তর্জাতিক টেনিস সংস্থা

Date:

Share post:

ম‍্যাচ গড়াপেটার অভিযোগ উঠল এ বারের উইম্বলডনে ( Wimbledon)। দুটো ম্যাচ গড়াপেটা হয়েছে বলে মনে করা হচ্ছে। এমনটাই মনে করছেন উইম্বলডন কর্তৃপক্ষ।  উইম্বলডনে দুটো ম‍্যাচে জুয়াড়িদের নজর ছিল বলে মনে করা হচ্ছে।

এক জার্মান সংবাদপত্রে বলা হয়েছে, একটি সিঙ্গলসের ম্যাচ এবং একটি ডাবলসের ম্যাচ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সেই দুটো ম‍্যাচে একাধিক জুয়াড়ির নজর ছিল বলে মনে করা হচ্ছে। এমনটাই দাবি। সেখানে বলা হয়, উইম্বলডনে পুরুষদের ডাবলস প্রতিযোগিতায় প্রথম পর্বের একটি ম্যাচ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জল্পনা ছিল সেই ম্যাচে যে জুটির ওপর জয়ের আশা সব চেয়ে বেশি ছিল, তাঁরা হেরে যাবেন। এবং পড়ে সেটাই হয়। শুধু তাই একটি সিঙ্গলসের যে ম্যাচ নিয়ে অভিযোগ উঠেছে সেটিও প্রথম পর্বের একটি ম্যাচ।

ইতিমধ্যেই আন্তর্জাতিক টেনিস সংস্থার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্ত শেষ না হলে কোনও রকম তথ্যই তারা সামনে আনবে না বলে জানান হয়েছে।

আরও পড়ুন:চোটের কারণে টোকিও অলিম্পিক্স থেকে নাম সরিয়ে নিলেন ফেডেরার

 

spot_img

Related articles

SIR বিরোধিতায় বড় কর্মসূচির পথে তৃণমূল! মঙ্গলের দুপুরে বঙ্গভবনে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর 

বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ আঁতাতে তৈরি SIR বিরোধিতায় দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার...

আজ ইডি-আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি 

আইপ্যাক অফিসে ইডি হানার ঘটনায় (ED raid in ipac office) মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। গত...

আজ থেকে চলতি বিধানসভার শেষ অধিবেশন, অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য তৈরি রাজ্য

মঙ্গলবার থেকে রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন শুরু হচ্ছে। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে অন্তর্বর্তীকালীন বাজেট (Interim Budget)পেশ...

আজকের রাশিফল

কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—সব মিলিয়ে দিনটি কেমন কাটতে পারে, দেখে নিন আজকের রাশিফল মেষ: দূর প্রান্ত বা বিদেশে...