Wednesday, June 24, 2026

করোনা নেগেটিভ শংসাপত্র ছাড়া দার্জিলিংয়ে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

Date:

Share post:

দার্জিলিঙে বেড়েছে করোনার দাপট। তাই এবার দিঘার পর এবার দার্জিলিঙে পর্যটক-প্রবেশে বিধিনিষেধ জারি হল। দার্জিলিঙে ভিনরাজ্যের পর্যটকদের ঢোকার ক্ষেত্রে নতুন বিধি চালু করল জেলা প্রশাসন। এখন থেকে ভিনরাজ্যের পর্যটকদের দার্জিলিঙে ঢুকতে হলে দুটি করোনা ভ্যাকসিন নেওয়া থাকতে হবে বা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। দুটির মধ্যে একটি না থাকলে, হোটেল বা হোম স্টে-তে ঢোকা যাবে না। এমনই নির্দেশ জারি করেছেন  দার্জিলিঙের জেলাশাসক। কিছুদিন আগে সিকিমেও এমন নিষেধাজ্ঞা জারি হয়েছে।

দার্জিলিঙে কিছুদিন ধরে করোনার প্রকোপ বেড়েছে। দার্জিলিংয়ের ডি এম এস পন্নমবলম জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতেই ভিন রাজ্যের পর্যটকদের প্রবেশে কিছু বিধিনিষেধ জারি হয়েছে। পাহাড়বাসীদের সুস্থ থাকাই এখন প্রথম লক্ষ্য। তাই হোটেল ও পর্যটনের সঙ্গে যুক্ত সকলকেই প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন- দ্রুত করতে হবে রেশন-আধার লিঙ্ক, জেলাশাসকদের সময়সীমা বেঁধে দিল নবান্ন

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...