Thursday, June 4, 2026

ফ্ল্যাটে ডেকে তরুণীকে ‘ধর্ষণ’, পুলিশের জালে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

Date:

Share post:

ফ্ল্যাটে ডেকে প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণের (Rape) অভিযোগ। তরুণীর অভিযোগের ভিত্তিতে রিজেন্ট পার্ক থানা এলাকা থেকে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া।

ধৃত যুবকের নাম মহম্মদ সরফরজ। বিহারের মুঙ্গেরের বাসিন্দা সরফরাজ। কলকাতায় ইঞ্জিনিয়ারিং (Engineering Student) পড়ত সে। পুলিশ সূত্রে খবর, ধৃত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার সঙ্গে ওই তরুণীর সম্পর্ক ছিল। চণ্ডীতলা ঘোষ রোডে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত সরফরাজ। সম্পর্ক থাকার সুবাদে ওই তরুণীর ফ্ল্যাটেও অবাধ যাতায়াত ছিল সরফরাজের। কিন্তু বছরখানেক আগেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সম্পর্ক থেকে বেরিয়ে আসতেও চেয়েছিল ওই তরুণী। কিন্তু রাজি ছিল না সরফরাজ। জোর করে সে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ রাখত। অভিযোগ, শুধুমাত্র সে কারণেই প্রাক্তন প্রেমিকাকে ফ্ল্যাটে ডেকে নিয়ে এসে ধর্ষণ করে সরফরাজ। এই ঘটনায় রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করে তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত যুবকের সঙ্গে আরও মেয়েদের সম্পর্ক রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির বোর্ডের সদর দফতর কলকাতা থেকে সরানোর প্রতিবাদে তৃণমূল

 

 

Related articles

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...