Friday, May 15, 2026

‘রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবছি না’, সব জল্পনা ফুৎকারে ওড়ালেন পাওয়ার

Date:

Share post:

এনসিপি প্রধান শরদ পাওয়ারকে(Sharad Pawar) ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। জল্পনা চলছিল আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে(parliamentary election) ইউপিএ প্রধান(UPA chairperson) করা হতে পারে তাঁকে। তবে সে রেশ কাটতে না কাটতেই ফের গুঞ্জন রামনাথ কোবিন্দের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি(president) হতে পারেন তিনি। লাগাতার এমন গুঞ্জনের মাঝেই এবার মুখ খুললেন খোদ শরদ পাওয়ার। স্পষ্ট জানালেন, রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবছেনই না তিনি। তিনি বলেন, ‘এটা পুরো ভুল খবর যে আমি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হব। আমি জানি এর ফল কী হতে চলেছে। যেই দলের কাছে ৩০০ জনের বেশি সাংসদ, তারাই জিতবে। নিশ্চিত ভাবে আমি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছি না।’

সম্প্রতি রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে প্রশান্ত কিশোরের সাক্ষাতের পর থেকেই জাতীয় রাজনীতিতে গুঞ্জন ছড়ায় শরদ পাওয়ারকে এবার রাষ্ট্রপতি করা হতে পারে। রাহুলের সঙ্গে বৈঠকের পর ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেন পিকে। বিষয়টি প্রকাশ্যে আসার পর জল্পনা শুরু হয় দেশের বিজেপি বিরোধী জোটকে সঙ্ঘবদ্ধ করছেন প্রশান্ত কিশোর। এবং শরদ পাওয়ারকে হয়তো ইউপিএ চেয়ারপার্সন করা হতে পারে। তবে দিনের পর দিন বাড়তে থাকা সেই জল্পনা একেবারে ফুৎকারে উড়িয়ে দিলেন খোদ শরদ পাওয়ার।

আরও পড়ুন:ভুয়ো CBI শুভদীপের বাড়িতে উদ্ধার চাঞ্চল্যকর নথি, ছেলের থেকে মুখ ফেরালেন বাবা-মা

শুধু তাই নয় প্রশান্ত কিশোরের সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে শরদ পাওয়ার বলেন, “আমার সঙ্গে প্রশান্ত কিশোরের দুবার বৈঠক হয়েছে। এই বৈঠকে ২০২৪ সালে কোনওরকম অগ্রণী ভূমিকা নেওয়ার বিষয়ে আলোচনা হয়নি। না ২০২৪, না রাষ্ট্রপতি নির্বাচন, কোন বিষয় নিয়েই তার সঙ্গে আমার আলোচনা হয়নি। তবে প্রশান্ত কিশোর আমাকে জানিয়েছিলেন তিনি ভোট কুশলীর কাজ ছেড়ে দিয়েছেন।”

 

Related articles

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...