Monday, May 18, 2026

অবসর নিলেন আর্জেন রবেন, সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি

Date:

Share post:

ফুটবলকে বিদায় জানালেন আর্জেন রবেন ( Arjen Robben)। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করেন নেদারল্যান্ডসের এই ফুটবলার। ৩৭ বছর বয়সে ডাচ ক্লাব গ্রোনিনগেন থেকে অবসর ঘোষণা করলেন রবেন।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় রবেন লেখেন, “প্রিয় ফুটবল বন্ধুগণ, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ফুটবল কেরিয়ারে ইতি আনব। এটি খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। আমি ধন্যবাদ জানাতে চাই সকলকে তাদের আবেগপূর্ণ সমর্থনের জন্য।”

রবেনের গোটা কেরিয়ারই ছিল সোনায় মোড়া। ২০০০ সালে গ্রোনিনগেনে নিজের কেরিয়ার শুরু করেন। ২০০২ সালে পিএসভি আইন্দহোভেনে যোগ দেন রবেন। ২০০৪ সালে চেলসিতে যোগ দেন তিনি। সেখানে মোট ছয়টি ট্রফি পান এই ডাচ তারকা। চেলসির হয়ে দুর্দান্ত খেলার পর ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে সই করেন রবেন। প্রথম মরশুমে দারুণ খেললেও দ্বিতীয় মরশুমে সেই ছাপ ফেলতে পারেননি। আর তারপরেই  বায়ার্ন মিউনিখে সই করেন রবেন, আর সেখানে ফ্র্যাঙ্ক রিবেরির সাথে অসাধারণ একটি যুগলবন্দী তৈরি করেন তিনি। বায়ার্নের হয়ে মোট ২০১টি ম্যাচ খেলেন রবেন, আর ৯৯টি গোল করেন। এছাড়া জাতীয় দলের হয়ে ৯৬ ম্যাচে ৩৭ গোল করেছেন রবেন।

আরও পড়ুন:পন্থের পর করোনায় আক্রান্ত ভারতীয় দলের সাপোর্ট স্টাফ, কোয়ারেন্টাইনে আরও তিন

 

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...