Saturday, March 14, 2026

মোর্চার সভাপতি পদে ইস্তফা বিনয় তামাং-এর, যোগ দিচ্ছেন তৃণমূলে? পাহাড় জুড়ে চর্চা

Date:

Share post:

গোর্খা জনমুক্তি মোর্চা-র বা GJM-এর সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন বিনয় তামাং। সূত্রের খবর, দলের প্রাথমিক সদস্যপদও তিনি ছেড়ে দিয়েছেন৷ পাহাড়ের রাজনৈতিক সমীকরণ এবার বদলে যাওয়ার মুখে৷ সূত্রের খবর, বিনয় তামাং তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। পাহাড়ে তৃণমূল সংগঠন তিনি শক্তিশালী করবেন।

জানা গিয়েছে, মোর্চা নেতা অনীত থাপাকে চিঠি লিখে পদ ছেড়েছেন বিনয় তামাং৷ পাহাড়- রাজনীতিতে অনীতের সঙ্গে অনেকদিন ধরেই খারাপ সম্পর্ক বিনয় তামাংয়ের। এই চিঠিতে নির্বাচনে দলের ব্যর্থতার সব নিজের কাঁধে দায় নিয়ে দলের সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করলেন তিনি। তবে পাশাপাশি জানিয়েছেন, এখনই তিনি রাজনীতি ছাড়ছেন না৷ এই ইস্তফার পরই প্রশ্ন উঠেছে, তাহলে বিমল গুরুংয়ের হাতে দলের দায়িত্বভার তুলে দিলেন বিনয়?

বৃহস্পতিবার মিডিয়ার সামনে বিনয় তামাং বলেন, ‘”সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে আমরা ৩ আসনে প্রার্থী দিয়েছিলাম। কিন্তু তার মধ্যে ২টো আসনে হেরে যাই। সেই হারের কথা মাথায় রেখে আজ আমি সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখনই রাজনীতি ছাড়ছি না। পরবর্তী রাজনৈতিক সফর কেমন হবে সেটা সময়ই বলবে।”

আরও পড়ুন- এক ক্লিকেই বিপদমুক্ত, সাপের কামড়ে অ্যান্টিভেনমের হদিশ দেবে রাজ্যের অ্যাপ

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...