Wednesday, May 13, 2026

দলত্যাগ করেও সাংসদ পদে ইস্তফা নয় কেন? শিশির-সুনীলকে স্পিকারের জবাব তলব চিঠি

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দুই সাংসদ শিশির অধিকারী ও সুনীল মণ্ডলকে অবশেষে নোটিশ ধরাল লোকসভার সচিবালয়। সচিবালয় সূত্রে খবর, দলত্যাগ বিরোধী আইনের পরিপ্রেক্ষিতেই কাঁথি ও পূর্ব বর্ধমানের দুই সাংসদকে নোটিশ দেওয়া হয়েছে। বাদল অধিবেশন শুরু হওয়ার মাত্র ৪দিন আগে এই পদক্ষেপ রাজনৈতিকভাবে নিশ্চিত তাৎপর্যপূর্ণ। ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে দুজনকে।

বিধানসভা ভোটের বেশ কয়েক সপ্তাহ আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে পূর্ব মেদিনীপুরের মঞ্চে বিজেপিতে যোগ দিয়েছিলেন পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। অন্যদিকে কাঁথির সাংসদ শিশির অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় যোগ দিয়ে শুভেন্দুকে সরাসরি সমর্থন করেন। শুধু তাই নয় শিশির প্রকাশ্যে জানান, তিনি আর তৃণমূলে নেই। দলত্যাগ করে বিজেপিতে যোগ দিলেও দুই সাংসদ কিন্তু সাংসদ পদ ছাড়েননি। আর ঠিক এই কারণেই তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন। জানতে চান, কেন দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়া এই দুই সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা হবে না! মূলত তৃণমূলের পর পর চিঠি এবং লাগাতর সরব হওয়ার কারণে চাপে পড়েই স্পিকার দুই সাংসদকে নোটিশ পাঠাতে বাধ্য হলেন। দেখার বিষয়, প্রত্যুত্তরে কী লেখেন দুই সাংসদ।

তবে রাজনৈতিকমহল মনে করছে, আসলে এর পিছনে সুকৌশলী চাল রয়েছে। রাজ্য বিধানসভায় বিধায়ক মুকুল রায়ের বিরুদ্ধেও একই অভিযোগ এনেছে বিজেপি। বিজেপি বিধায়ক হিসাবেই বিধানসভায় মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করা হয়েছে। শিশির-সুনীলকে নোটিশ ধরানোর পর মুকুল রায়ের বিরুদ্ধে বিজেপির আওয়াজ যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- NHRC-এর রিপোর্টে তৃণমূল নেতা-মন্ত্রীরা ‘কুখ্যাত অপরাধী’, দাবি CBI তদন্তেরও

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...