Wednesday, March 11, 2026

বর্ণবিদ্বেষ কাণ্ডে চারজনকে গ্রেফতার করল ইংল‍্যান্ড পুলিশ

Date:

Share post:

সাকা( Saka), মার্কাস র‌্যাশফোর্ড( Marcus Rashford), স্যাঞ্চোদের (sancho ) বর্ণবিদ্বেষী করা আক্রমণকারীদের এদিন গ্রেফতার করল ইংল্যান্ড পুলিশ। ইউরো কাপের ফাইনালে এই তিন ফুটবলার টাইব্রেকার মিস করার পর থেকেই গণমাধ্যমে বর্ণবিদ্বেষের শিকার হন তারা। এই ঘটনায় বৃহস্পতিবার চার জনকে গ্রেফতার করল ইংল্যান্ডের পুলিশ।

চার জনকে গ্রেফতার করার পরে পুলিশ প্রধান কনস্টেবল মার্ক রবার্টস বলেন, “বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার ঘটনা জঘন্য। যদি প্রমাণিত হয় গ্রেফতার হওয়া চার জন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তা হলে কড়া শাস্তি দেওয়া হবে।”

এছাড়াও ব্রিটিশ পুলিশের তরফে এক বিবৃতে বলা হয়েছে,” ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ ও অশ্বেতকায় তিন ফুটবলার গণমাধ্যমে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। তদন্তে পুলিশ এই ধরনের ঘটনার একাধিক প্রমাণও সংগ্রহ করেছে।”

ইউরো কাপের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হারে ইংল‍্যান্ড। সেখানে সাকা, মার্কাস র‌্যাশফোর্ড, স্যাঞ্চোরা টাইব্রেকার মিস করেন। যার ফলে ইউরো কাপ হাতছাড়া হয় ইংল‍্যান্ডের। এরপর থেকেই বর্ণবিদ্বেষের শিকার হন তারা। যদিও এই ঘটনার তিব্র নিন্দা করেন বোল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, ইংল‍্যান্ড কোচ সাউথগেট।

আরও পড়ুন:‘অলিম্পিক্স এই গ্রহের সেরা ক্রীড়া প্রতিযোগিতা, খেলতে মুখিয়ে আমি’, বললেন সিন্ধু

 

spot_img

Related articles

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...

LPG-এর সংকটের ছায়া মিড ডে মিলে, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর: ব্রাত্য

দেশজুড়ে এলপিজি (LPG Shortage India) সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে মিড ডে মিলেও। এই নিয়ে...

ভ্যানিশ কুমার কি এবার কৈফিয়ত চাইবেন? সৌমেন্দুর ভিডিও পোস্ট করে সরব তৃণমূল

বাংলায় নাকি শান্তিতে নির্বাচন হয় না। এই অভিযোগে সকাল থেকে বাজার গরম করছে বিজেপি। আর তাদের দোসর নির্বাচন...