Saturday, June 20, 2026

পুলিশ আধিকারিককে বাবা বলে পরিচয়, এবার ভুয়ো সার্জেন্ট সুলগ্নার খোঁজে পুলিশ

Date:

Share post:

দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায়(social media) পুলিশ কমিশনারকে(commissioner of police) বাবা বলে সম্বোধন করতেন এক তরুণী। নিজে ছবি দিতেন কখনো কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর(SP) এর পোশাক পরে তো আবার কখনো ট্রাফিক সার্জেন্টের পোশাক পরে। ঘটনাটি নজরে আসার পর সম্প্রতি লালবাজার সাইবার ক্রাইম এ অভিযোগ জানিয়েছেন পূজা দাস নামে অন্য এক তরুণী। আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামল কলকাতা পুলিশের সাইবারক্রাইম শাখা(cyber crime branch)।

জানা গিয়েছে, অভিযুক্ত সুলগ্না ঘোষ নামে ওই তরুণী যাদবপুরের বাসিন্দা। পূজা দাস চিঠিতে লিখেছেন, বিগত দুই-তিন মাস ধরে এক মহিলা সোশ্যাল মিডিয়াতে মাননীয় সিপি অব কলকাতা পুলিশ সৌমেন মিত্র মহাশয়কে নিজের বাবা ও বাপি বলে পরিচয় দিচ্ছেন। ওই মহিলা ট্রাফিক সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর-এর উর্দি ও টুপি পরে ছবি পোস্ট করছেন। যেটা নেট নাগরিকদের কাছে কলকাতা পুলিশ সম্পর্কে ভূল ধারণা তৈরি হচ্ছে।’ পূজার অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত নামে লালবাজার।

আরও পড়ুন:ভুয়ো ইডি অফিসার সেজে প্রতারণার চেষ্টা সাংসদ শান্তনু সেনকে!

পূজা দাস চিঠিতে আরও জানিয়েছেন, ”আজ হঠাৎই ওই মহিলা সমস্ত ছবি ডিলিট করে দিয়েছেন নিজের ইন্ট্রাগ্রাম অ্যাকাউন্ট থেকে। আমি কলকাতা পুলিশকে সম্মান করি। ভরসা করি। আশা করি আপনারা যথারীতি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। বিভ্রান্তি ও অশোক স্তম্ভের অবমাননার জন্য উপযুক্ত শাস্তি ওই মহিলা পাবেন, এই আশা রাখছি।” তদন্ত শুরু হলেও এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি কলকাতা পুলিশ।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...