Saturday, June 27, 2026

PAC-চেয়ারম্যান মুকুল: বেআইনি নয়, আজ ব্যাখ্যা দেবেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়

Date:

Share post:

মুকুল রায়ের PAC চেয়ারম্যান হওয়া যে আদৌ কোনও বেআইনি কাজ নয় এবং এই প্রক্রিয়ায় কোনও আইন’ই যে ভঙ্গ করা হয়নি, তার ব্যাখ্যা দিতে আজ শুক্রবার স্পিকার বিমান বন্দোপাধ্যায় দুপুর ২টো নাগাদ একটি বৈঠক ডেকেছেন। সেখানে শাসক ও বিরোধী দুই দলের বিধায়কদেরই উপস্থিত থাকার কথা।
মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ আইন প্রয়োগ করার দাবি জানিয়েছে বিজেপি পরিষদীয় দল। সেই দাবির ভিত্তিতেই এদিন স্পিকার আইনি ব্যাখ্যা দিয়ে জানাতে পারেন, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই মুকুল রায়কে ওই পদে মনোনীত করা হয়েছে৷ PAC- র চেয়ারম্যান কে হবেন, আইন বলছে, তা স্থির করার এক্তিয়ার শুধুমাত্র বিধানসভার স্পিকারের৷ স্পিকার আইন মেনেই সেই কাজ করেছেন৷

এর পাশাপাশি এদিনই বিধানসভায় সব কমিটির চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসতে পারেন স্পিকার। PAC- চেয়ারম্যান ইস্যুতে বিজেপি নিজেদের দখলে থাকা ৮ কমিটির চেয়ারম্যান পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছে৷ তাই ওই ৮ কমিটির চেয়ারম্যান পদ এখন শূণ্য৷ আজ এই বৈঠকেই চূড়ান্ত হতে পারে, ওই ৮ পদে আবারও
বিজেপি বিধায়কদেরই ফিরিয়ে আনা হবে ? না’কি ঘোষণা হবে নতুন নাম৷

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...