Sunday, May 31, 2026

ফের নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, কমছে মৃত্যুও

Date:

Share post:

প্রতিনিয়তই ওঠানামা করছে দেশের করোনা গ্রাফ। শুক্রবার দৈনিক সংক্রমণ ফের খানিকটা কমে ৪০ হাজারের নীচেই থাকল আক্রান্তের সংখ্যা। পাশাপাশি কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯ জন। গতকাল সক্রিয় রোগীর সংখ্যাও বেশ খানিকটা বেড়েছিল। শুক্রবার সেই সংখ্যাও কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ৪২২ জন। সেইসঙ্গে গত দু’দিন ধরে মৃত্যু ৬০০-র নীচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫৪২ জনের। এইনিয়ে কোভিডের মোট মৃতের সংখ্যা  ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জন।

এইকে তৃতীয় ঢেউ আসার সতর্কতা জারি করেছেন বিশেষজ্ঞরা। দেশের অনান্য রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাওকলেও উদ্বেগ বাড়াচ্ছে কেরল ,মহারাষ্ট্র ও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য। কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন  সাড়ে ১৩ হাজারের বেশি। মহারাষ্ট্রে তা ৮ হাজার ১০। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আড়াই হাজার। কর্নাটক, ওড়িশা এবং অসমে তা ২ হাজারের আশপাশে।

করোনার প্রথম ঢেউ তেমন প্রভাব ফেলতে পারেনি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তবে দ্বিতীয় ঢেউ এর পর থেকে উদ্বেগ বাড়িয়েছে মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও মিজোরাম।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...