Wednesday, May 13, 2026

অ্যান্টিগুয়া ফিরেই ভারতের বিরুদ্ধে ‘অপহরণের চেষ্টার’ অভিযোগ তুললেন মেহুল

Date:

Share post:

ডোমিনিকা আদালতে(Dominic court) জামিন পেয়ে অ্যান্টিগুয়া(Antigua) ফিরে আসার পরই ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি(Mehul Choksi)। তিনি বলেন, যে পরিমাণ অত্যাচারের মুখে তিনি পড়েছেন তাতে শরীর ও মনে চিরস্থায়ী ক্ষত তৈরি হয়েছে।

এদিন চোকসি বলেন, ভারতীয় তদন্তকারীদের আমি সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছিলাম। আমি ভাবতেও পারছি না যে যাবতীয় ব্যবসা বন্ধ করে দেওয়া এবং আমার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার পরও ভারতীয় সংস্থাগুলি আমায় অপরহণের চেষ্টা করবে।’ একইসঙ্গে তিনি আরো জানান, ‘স্বাস্থ্যজনিত কারণে আমি একাধিকবার এজেন্সিগুলিকে বলেছি এখানে এসে আমায় জেরা করতে। আমি আর কোথাও যেতে পারব না। আমি সর্বদা তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতার জন্য তৈরি ছিলাম। কিন্তু এরকমভাবে অমানুষিক অপহরণের বিষয়টি কল্পনাও করতে পারিনি।’

আরও পড়ুন:সংক্রমণ রুখতে কড়া বীরভূম জেলা প্রশাসন ,পর্যটকদের জন্য জারি একগুচ্ছ বিধিনিষেধ

উল্লেখ্য, ৫১ দিন ডোমিনিকার হেফাজতে থাকার পর বুধবার ব্যক্তিগত উড়ানে অ্যান্টিগা ও বারবুডায় পৌঁছান পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় অন্যতম অভিযুক্ত। যিনি ২০১৮ সাল থেকে সেই দেশের নাগরিক। স্বাস্থ্যজনিত কারণে গত সোমবার চোকসির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল আদালত।

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...