Saturday, March 14, 2026

এবার করোনার থাবা দাবা বিশ্বকাপে

Date:

Share post:

এবার করোনার( corona) থাবা গিয়ে পড়ল দাবা বিশ্বকাপেও( Chess World Cup)।  রাশিয়ার ( Russia) সোচিতে হচ্ছে দাবা বিশ্বকাপ। সেখানে খেলতে গিয়েছেন বিশ্বজুড়ে ৫০ জন মাস্টার্স খেলোয়াড়। তাঁদের মধ্যে অনেকেই আক্রান্ত হয়েছে করোনায়। এর কারণে অনেকেই নাম তুলে নিচ্ছে টুর্নামেন্ট থেকে। তবে স্বস্তির খবর হল, ভারতীয় কোন খেলোয়াড়ই করোনায় আক্রান্ত হননি। নিরাপদে আছেন তারা। ১২ জন ভারতীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রত্যেকে এখনও পর্যন্ত সুস্থ।

সর্বভারতীয় দাবা সংস্থার সচিব ভরত সিং চৌহান বলেন, “আমাদের সমস্ত খেলোয়াড় এবং কোচরা নিরাপদে রয়েছে। প্রত্যেককেই টিকা দেওয়া হয়েছে। শুধুমাত্র বয়সের কারণে তিন তরুণকে টিকা দেওয়া হয়নি।”

বিশ্বের দুই নম্বর খেলোয়াড় আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানা খেলছিলেন ইন্দোনেশিয়ার সুসান্ত মেগারান্তোর বিরুদ্ধে। কিন্তু মেগারান্তোর রিপোর্ট পজিটিভ আসায় খেলা মাঝপথেই থামিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন:মূল চুক্তি পত্রের কোথায় আপত্তি ইস্টবেঙ্গল কর্তাদের? সই না করা নিয়ে কড়া বার্তা শ্রী সিমেন্টের

 

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...