Wednesday, June 24, 2026

মূল চুক্তি পত্রের কোথায় আপত্তি ইস্টবেঙ্গল কর্তাদের? সই না করা নিয়ে কড়া বার্তা শ্রী সিমেন্টের

Date:

Share post:

শুক্রবারই ইস্টবেঙ্গল ক্লাবের( east bengal) পক্ষ থেকে ঠিক করা হয় যে ইনভেস্টোর কোম্পানি শ্রী সিমেন্টের (sree cement)মূল চুক্তিপত্রে সই করবে না। ফাইনাল এগ্রিমেন্টে সই না করার ব‍্যাপারে একজোট হয় ক্লাবের কর্মসমিতির সদস‍্যরা। সেখানে বলাহয় সদস‍্য বিরোধী চুক্তিতে সই করবে না ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু বিষয় হল মূল চুক্তিপত্রে ঠিক কোথায় আপত্তি ইস্টবেঙ্গল কর্তাদের? খোঁজ করে জানা গিয়েছে, প্রাথমিকভাবে শ্রী সিমেন্টের পক্ষ থেকে যে চুক্তিপত্র পাঠানো হয়েছিল, সেখানে বেশ কিছু বিষয়ে আপত্তি ছিল কর্মকর্তাদের। তবে সেইসব সমাধান করার বদলে আরও বেশ কিছু নতুন জিনিস যোগ করে শ্রী সিমেন্ট। সেখানে বলা হয়, নির্দিষ্ট সময়ের বাইরে ক্লাবে সদস্য সমর্থকরা প্রবেশ করতে পারবেন না। ঠিক এখানেই আপত্তি ইস্টবেঙ্গল ক্লাবের।

ইস্টবেঙ্গল ক্লাবের আপত্তি এক্সিট ক্লজ নিয়ে। ইস্টবেঙ্গল ক্লাবের এক্সজিকিউটিভ কমিটির বৈঠকে অনেকক্ষণ আলোচনা হয়েছে এই এক্সিট ক্লজ নিয়ে। ‘এগজিট ক্লজ’ নিয়ে বলা হয়েছে, বিনিয়োগকারী সংস্থা বাজারদর অনুযায়ী নিজেদের শেয়ার তৃতীয় পক্ষের কাছে বিক্রয় করতেই পারে। কিন্তু বিচ্ছেদের আগে ক্লাবকে প্রথমে শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হবে। তা না হলে ইনভেস্টোর কোম্পানি তা অন্য কোনো সংস্থাকে বিক্রি করতে পারবে। এখানেই আপতী ইস্টবেঙ্গল ক্লাবের। লাল-হলুদ কর্মকর্তাদের যুক্তি, ইস্টবেঙ্গল ক্লাবে বিনিয়োগ করার সময় মেধাস্বত্ত্ব বাবদ আলাদা অর্থ খরচ করেনি শ্রী সিমেন্ট। শুধুমাত্র বিনিয়োগ বাবদ নির্দিষ্ট অর্থ লগ্নি করেছে। তাই বাজারদর মেপে নিজেদের শেয়ার বিক্রি করা এই পয়েন্ট কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ইনভেস্টোর কোম্পানির মুল চুক্তিপত্রে যে সই করবে না লাল-হলুদ কর্তা তা জানিয়ে দিয়েছে গতকালই। যদিও শ্রী সিমেন্টের পক্ষ থেকে বলা হয় “মুল চুক্তিপত্রে সই না করার বিষয় নিয়ে আমাদের কাছে কোন সরকারি মেল আসেনি। ইস্টবেঙ্গল ক্লাব একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে সই না হলে আমরা একটাকাও ইনভেস্ট করবো না।”

এদিকে ক্লাবের পক্ষ থেকে আশাবাদী বিনিয়োগকারী সংস্থার সঙ্গে আলোচনা করে জট খুলবেই।

আরও পড়ুন:বিরাট স্বস্তি মেসির, জালিয়াতির অভিযোগ থেকে মুক্তি পেলেন এলএমটেন

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...