Wednesday, June 3, 2026

জালিয়াতি করেছেন নীতীশ কুমার! থানায় অভিযোগ আইএএস অফিসারের

Date:

Share post:

জালিয়াতির অভিযোগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের(Nitish Kumar) বিরুদ্ধে থানায় গেলেন এক আইএএস অফিসার। শুধু নীতীশ কুমার নয় ছোট-বড় একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সুধীর কুমার(Sudhir Kumar) নামে ওই আমলা। ১৯৮৭ ব্যাচের ওই আইএএস অফিসার(IAS officer) বিহারের কর আদায় বোর্ডের সদস্য।

জানা গিয়েছে, শনিবার দুপুর ১ টা নাগাদ বিহারের(Bihar) গরদানিবাগ থানায় অভিযোগ দায়ের করেন আইএএস অফিসার। সংবাদমাধ্যমকে তিনি জানান, এই অভিযোগ জালিয়াতি সংক্রান্ত বিষয়ে। তবে কাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন সে বিষয়ে শুরুতে বলতে না চাইলেও সাংবাদিকদের চাপে তিনি জানান, অভিযুক্তদের তালিকায় রয়েছে নীতীশ কুমারের নাম। তবে এই অভিযোগ দায়ের করতে গিয়ে তাঁকে ৪ ঘন্টা থানায় বসিয়ে রাখা হয় বলেও পুলিশের বিরুদ্ধে সরব হন তিনি। এদিকে, বিহারে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের হতেই স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। সরব হয়েছে বিরোধিরা। বিরোধী দলনেতা তেজস্বী যাদব সম্পূর্ণ ঘটনার তদন্ত দাবি করেছেন। সুধীর কুমারের বাড়তি নিরাপত্তারও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন:গল্ফগ্রিনে বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ ৬২ বছরের প্রৌঢ়ার, তদন্তে পুলিশ

জানা গেছে, আগামী বছর অবসর নিতে চলেছেন সুধীর কুমার নামে ওই আমলা। তার আগেই অবশ্য একাধিক নেতা, মন্ত্রী ও আমলার নামে অভিযোগ দায়ের করেছেন তিনি। খোদ মুখ্যমন্ত্রীর পাশাপাশি তাঁর অভিযোগে তালিকায় রয়েছেন আরেক আমলা মনু মহারাজের নাম। উল্লেখ্য, এর আগে চাকরি দুর্নীতিতে নাম জড়িয়েছিল সুধীর কুমারের। অভিযোগের ভিত্তিতে তিন বছর জেলও খাটতে হয় তাঁকে যদিও সম্প্রতি শীর্ষ আদালতের তরফে জামিন পেয়েছেন তিনি।

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...