Saturday, May 16, 2026

অনলাইনে কেনা ৮০০ টাকার পোশাক ফেরত দিতে গিয়ে উধাও ৬৫ হাজার টাকা!

Date:

Share post:

ফের অনলাইনে প্রতারণা। এবার প্রতারণার শিকার গাঙ্গুলিবাগানের এক তরুণী। অনলাইনে কেনা ৮০০ টাকার পোশাক রিটার্ন করতে গিয়ে অ্যাকাউন্ট থেকে উধাও ৬৫ হাজার টাকা।

একটি নামী শপিং সাইট থেকে অনলাইনে ৮০০ টাকার একটি পোশাক কেনেন ওই তরুণী। অভিযোগ, রিটার্ন করে রিফান্ড করতে গেলে ওই সংস্থার তরফে জানানো হয়, প্রাইস ট্যাগ না থাকায় বদল সম্ভব নয়। এরপরেই ওই সংস্থার তরফে একটি টোল ফ্রি নম্বরে ফোন করতে বলা হয় সমস্যা সমাধানের জন্য। কিন্তু ওই নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে ফোন করার ফোনটা ডাইভার্ট হয়ে যায়। এরপর অ্যাপ্রুভ্যালের নাম করে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে ফোনের ওপারে থাকা ব্যক্তি। অ্যাপ ডাউনলোড করা মাত্র তরুণীর বাবার অ্যাকাউন্ট এরপরে প্রথমে ১৫ হাজার টাকা এবং পরের দফায় ৫০ হাজার টাকা উধাও হয়ে যায়। গোটা ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে প্রতারিত এই পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর লকডাউন শুরু বাংলাদেশে

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...