Tuesday, April 21, 2026

কোচবিহারের তৃণমূল সভাপতির বাড়িতে দুষ্কৃতী হামলা, চলল গুলি!

Date:

Share post:

কোচবিহারের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়িতে দুষ্কৃতী হামলা। এছাড়াও বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতিদের বিরুদ্ধে। বাড়ির উঠোন থেকে কোতোয়ালি থানার পুলিশ কার্তুজ উদ্ধার করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, রবিবার বেলা ৩টে থেকে সাড়ে ৩টের মধ্য়ে ঘটনাটি ঘটেছে। পার্থপ্রতীম রায়ের জিরানপুরে গ্রামের বাড়ির সামনে দিয়ে মারুতি গাড়ি করে যাওয়ার সময় হঠাৎই বাড়িতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। ঘটনার সময় বাড়িতে ছিলেন পার্থপ্রতীম রায়। ছিলেন পার্থবাবুর বাবা-মা এবং দাদা-বৌদিও। অভিযোগ, বাড়িতে ঢুকে হাঙ্গামা শুরু করে দুষ্কৃতীরা। জেলা তৃণমূল সভাপতির বাবা-মা বাধা দিতে গেলে, তাঁদের গুলি করার হুমকি দেওয়া হয়। এরপরই বাড়ির ভিতরে গুলি চালায় ওই দুষ্কৃতীরা।

ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মারুতি ভ্যানে করে একদল দুষ্কৃতি এসেছিল। এরপরেই তারা গুলি চালায়। পুলিশের অনুমান বাড়ি লাগোয়া জিরানপুর বাজারের স্থানীয় যুবকদের সাথে ব্যাক্তিগত শত্রুতার কারনে এই ঘটনা ঘটতে পারে। দুষ্কৃতিরা এলাকা ছাড়ার আগে ওই যুবকদের একটি বাইক নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘কী কারনে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করলে স্পষ্ট হবে। বাড়িতে বয়স্ক বাবা মা ছিলেন। তারা সহ গ্রামবাসীরা আতঙ্কিত।’

আরও পড়ুন- উত্তরপ্রদেশে রবীন্দ্রনাথকে সরিয়ে সিলেবাসে যোগী-রামদেব! বিজেপিকে তুলোধনা সায়নীর

 

Related articles

বিশ্বকাপ জিতেও পিএসজির কাছে হার, বর্ষসেরা খেতাব অধরা হরমনপ্রীতদের

বিশ্বকাপ জিতলেও বর্ষসেরা দলের খেতাব অধরাই থাকল ভারতীয় মহিলা দলের(India Women's team)। ২০২৫ সালের নভেম্বরে বিশ্বকাপ জিতে ইতিহাস...

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...