Friday, May 15, 2026

রাতারাতি কোটি টাকার মালিক হলেন রিকশাচালক

Date:

Share post:

দিন আনতে পান্তা ফুরোয়। মহামারীর প্রকোপে আর্থিক অবস্থায় আরও ভাঁটা পড়েছে। তবে মনে বিশ্বাস ছিল একদিন ঠিক সুদিনের মুখ দেখবেন। শেষমেশ ভাগ্যের চাকা ঘুরলো। আবারও প্রমাণিত হল, মনে বিশ্বাস থাকলে আশা ঠিকই পূরণ হবে। আর তাই হল নদীয়ার তাপস দাসের সঙ্গেও। রাতারাতি কোটিপতি হলেন তিনি।

পেশায় রিকশাচালক নদীয়ার গয়েশপুরের বাসিন্দা তাপস দাস। অভাব-অনটনের সংসার তাঁর। কিন্তু তাও মনে দৃঢ় বিশ্বাস ছিল একদিন ঠিকই তাঁর ভাগ্যের চাকা ঘুরবে। আর সেই আশাতেই লটারির টিকিট কেটেছিলেন তাপস। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। কিন্তু রবিবার ঘুম ভাঙতেই জানতে পারলেন সত্যিই তিনি কোটি টাকার মালিক হয়েছেন।স্বভাবতই বেজায় খুশি তাপস। আনন্দে আপ্লুত তাপসের দাদার চোখে জল। বললেন,”ভাই খুব কষ্ট করে সংসার চালাত। আমাদের বাবা নেই । আমি চাই ভাই এই টাকা দিয়ে ব্যবসা করুক।”অন্যদিকে তাপসের মা বলেন, এই টাকা কাজে লাগিয়ে অনেক বড় হোক আমার ছেলে।

যদিও লটারির খবর চাউর হতেই তাপসের খোঁজ মেলেনি। তবে তাঁর হাড়ভাঙ্গা খাটুনির যে অবসান হয়েছে তা মনে মনে ভাবছেন তিনি।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...