Sunday, May 10, 2026

পরিচয়পর্বে বাধা: ক্ষুব্ধ মোদি বললেন, ‘দলিত- মহিলা মন্ত্রী অনেকের সহ্য হচ্ছে না’

Date:

Share post:

সংসদ অধিবেশনের শুরুতেই দুই কক্ষের প্রবল বিরোধিতার মুখে পড়তে হলো কেন্দ্রীয় সরকারকে(central government)। সোমবার লোকসভাতে তো বটেই রাজ্যসভাতেও প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi) যখন নতুন মন্ত্রীদের পরিচয় করিয়ে দিচ্ছেন তখন প্রবল হট্টগোল করতে থাকেন বিরোধীরা(opposition)। এহেন পরিস্থিতিতে চরম বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী বললেন, দেশের মহিলা পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি এবং কৃষকের সন্তানরা মন্ত্রী হয়েছেন এটা অনেকেই সহ্য করতে পারছেন না। আর সেই কারণেই নতুন মন্ত্রীদের পরিচয় পর্বে বাধা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:রাতারাতি কোটি টাকার মালিক হলেন রিকশাচালক

কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণের পর সোমবার লোকসভায় অধিবেশনের শুরুতে সদ্য মন্ত্রীদের পরিচয় করাতে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তখনই প্রবল হই হট্টগোল শুরু করে বিরোধিতা। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে বাধ্য হয়েই থামতে হয় প্রধানমন্ত্রীকে এরপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে বিরোধীদের উদ্দেশ্য করে তোপ দাগেন প্রধানমন্ত্রী। কড়া সুরে বলেন, “আমার ইচ্ছে ছিল মন্ত্রিসভার নতুন সদস্যদের সভায় পরিচয় করিয়ে দেব। আমি ভেবেছিলাম দলিত, আদিবাসী মহিলা, অনগ্রসর (ওবিসি) এবং কৃষক ও গ্রামীণ পরিবারের সন্তানেরা মন্ত্রিসভায় স্থান পাওয়া খুবই আনন্দের বিষয়। কিন্তু দেখছি অনেকেই খুশি নন। সমাজের এই শ্রেণির প্রতিনিধিদের মন্ত্রী হওয়া তাঁরা মেনে নিতে পারছেন না।” প্রসঙ্গত, লোকসভার পাশাপাশি এদিন রাজ্যসভাতেও একই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নতুন মন্ত্রীদের পরিচয় করানোর চেষ্টা করতেই বিক্ষোভ শুরু করে দেন বিরোধী দলের নেতারা।

 

Related articles

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...