Saturday, June 27, 2026

মঙ্গলবার মাধ্যমিকের ফলপ্রকাশ, জানুন কীভাবে জানবেন রেজাল্ট

Date:

Share post:

একটিও পরীক্ষা হয়নি। তা হলেও বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ন’টায় ঘোষণা করা হবে মাধ্যমিকের ফল। আনুষ্ঠানিক ফল ঘোষণার(result) পর সকাল ১০টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ দিলেই রেজাল্ট পাওয়া যাবে। সেদিনই স্কুল থেকে অ্যাডমিট কার্ড এবং মার্কশিট দেওয়া হবে।

ওয়েবসাইটগুলি হল:

www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
www.exametc.com
www.results.shiksha
www.indiaresult.com

এছাড়াও গুগল প্লে স্টোর থেকে ‘মাধ্যমিক রেজাল্ট ২০২১’ মোবাইল অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারবেন ফলাফল। পাশাপাশি www.exametc.com -এ আগে থেকে মোবাইল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজিস্টার করে রাখলে SMS-এর মাধ্যমে জানা যাবে ফলাফল।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির (covid situation) জেরে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছিল সরকারের তরফে। ফলস্বরূপ মাধ্যমিকের ফলাফল প্রকাশের জন্য নবম শ্রেণির বার্ষিক এবং দশম শ্রেণির স্কুলের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের মার্কশিট তৈরি করা হচ্ছে। তবে কোনও পড়ুয়া যদি এই মূল্যায়নে সন্তুষ্ট না হন সেক্ষেত্রে করোনার প্রকোপ কমলে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে তাকে। একই সঙ্গে এটাও জানানো হয়েছে যেহেতু পরীক্ষা হয়নি সেহেতু মাধ্যমিকে মেধাতালিকায় এবছর প্রকাশ করা হবে না, শুধুমাত্র অভিভাবকরাই মার্কশিট নিতে আসবেন স্কুলে।

প্রসঙ্গত, ২২ জুলাই ঘোষিত হবে চলতি বছরের উচ্চ মাধ্যামিক পরীক্ষার রেজাল্ট। করোনা সংক্রমণের ধাক্কায় এবছরের মতো বাতিল হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রী বছর যাতে কোনওভাবে নষ্ট না হয় সেই কথা মাথায় রেখে বিশেষ পদ্ধতিতে মূল্যায়নের পর চলতি মাসের ২২ তারিখ Higher Secondary Result ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন- কাশ্মীরে বদলি, সিবিআই তদন্ত: জেলার পুলিশকর্তাদের ‘হুমকি’ শুভেন্দুর

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...