Monday, May 25, 2026

Madhyamik Result 2021 : নম্বর পছন্দ না হলে সুযোগ মিলবে পরীক্ষা দেওয়ার, জানালেন পর্ষদ সভাপতি

Date:

Share post:

প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। করোনা অতিমারীরর জেরে নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,” গত বছরে পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। এবছর ১০০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে ৭৯ জন পরীক্ষার্থী ৬৯৭ পেয়েছে।”

পর্ষদের সভাপতি আরও জানিয়েছেন, পরীক্ষার্থীদের যদি মার্কশিটের নম্বর পছন্দ না হয় তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বিবেচিত হবে। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই ফল জানা যাবে।

আরও পড়ুন-রেকর্ড মাধ্যমিকে! এবছর পাশ করেছে ১০০ শতাংশ পরীক্ষার্থীই, সর্বোচ্চ নম্বর ৬৯৭

কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চলতি বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৫০। এ বছর ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এ বছর অনেকটাই বেশি।

 

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...