Monday, June 15, 2026

ফোন হ্যাকিং-এর তীব্র প্রতিবাদ, সংসদের গান্ধীমূর্তির সামনে আজ ধর্নায় তৃণমূল

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) -সহ দেশের তাবড় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ফোন হ্যাকিং-এর (Hacking) সংবাদ সামনে আসার পরেই তাঁর প্রতিবাদে আজ সংসদের (Parliament) গান্ধীমূর্তির সামনে সকাল সাড়ে দশটা থেকে ধর্নায় বসবেন তৃণমূল (Tmc) সাংসদরা।

পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে দেশের অনেক রাজনৈতিক নেতার ফোন হ্যাক করা হচ্ছে। তালিকায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। রাহুল গান্ধীর দুটো ভাগ করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। এমনকী বাদ পড়েনি ভোট কুশলী প্রশান্ত কিশোরও। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সরব তৃণমূল। গান্ধী মূর্তির সামনে ধর্না দেওয়ার পাশাপাশি লোকসভা এবং রাজ্যসভা দুটি পক্ষে তৃণমূলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হবে।

বাদল অধিবেশনে তৃণমূল ঝড় তুলবে এই ইঙ্গিত আগেই ছিল। প্রথম দিনই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়ে সংসদে যান তৃণমূল সাংসদরা। এদিন ফোন হ্যাকিং-এর প্রতিবাদে বিক্ষোভ দেখাবে তাঁরা।

আরও পড়ুন:Madhyamik Result 2021 : নম্বর পছন্দ না হলে সুযোগ মিলবে পরীক্ষা দেওয়ার, জানালেন পর্ষদ সভাপতি

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...