Thursday, May 14, 2026

বাংলা দলে মন্ত্রী মনোজ তিওয়ারি

Date:

Share post:

সিএবি( cab) বাংলার সিনিয়র দলে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। সোমবার সন্ধ্যায় সিএবি বাংলার সিনিয়র দলের জন্য যে ৩৯ জনকে বেছে নিয়েছে তার মধ্যে রয়েছে তিনি। অনেকেই মনে করেছিলেন যে, রাজনীতিতে আসার পর বাইশ গজকে হয়তো নীরবেই বিদায় জানিয়ে দিয়েছেন মনোজ। কিন্তু সোমবার এক প্রকার সকলকে চমকে দিলেন মন্ত্রী মশাই!

৩৯ জনের দল ঘোষণার পর নিজের লক্ষ্যও জানিয়ে দিলেন মনোজ। এদিন এক সাক্ষাৎকারে তিনি বলেন,” ক্রিকেট থেকেই তো যাবতীয় সম্মান পেয়েছি। ক্রিকেটকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া রঞ্জি ট্রফি জেতার স্বপ্ন এখনও পূরণ হয়নি। ২০১৯-২০ মরশুমে খুব কাছে গিয়েও ট্রফি হাতছাড়া হয়েছিল। তাই ফের একবার চেষ্টা করে দেখতে চাই। তবে শুধু রঞ্জি ট্রফি নয়, বিজয় হজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভাল ফল করতে হবে।”

ক্রিকেটই তাঁর প্রথম ভালোবাসা ফের একবার প্রমাণিত করলেন মনোজ। ফলে কোনওভাবে ক্রিকেট মাঠ থেকে দুরে থাকতে পারবেন না সে কথা যেন জানিয়ে দিলেন তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...