Saturday, May 16, 2026

দেশের তুলনায় বাংলায় বেকারত্বের হার কম, সংসদে দেওয়া শ্রম মন্ত্রকের রিপোর্ট প্রকাশ

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে(covid situation) হুড়মুড়িয়ে বেড়েছে দেশে বেকারত্বের হার। কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এ পরিস্থিতিতে সোমবার সংসদে(parliament) দেশে বেকারত্বের রিপোর্ট পেশ করল শ্রম মন্ত্রক(labour ministry)। যেখানে দেখা গেল গোটা দেশে গড় বেকারত্বের তুলনায় বাংলায়(West Bengal) বেকারত্বের(unemployment) হার অনেকটাই কম।

আরও পড়ুন:২১ জুলাইয়ের ছবির কোলাজ নিয়ে শহরের বুকে ট্রাম যাত্রা

সোমবার লোকসভায় গোটা দেশের বেকারত্বের লিখিত রিপোর্ট জমা দেওয়া হয় শ্রম মন্ত্রকের তরফে। রিপোর্টে দেখা গিয়েছে, ২০১৮-১৯ অর্থনৈতিক বছরে গোটা দেশে বেকারত্বের হার ৫.৮ শতাংশ। যে রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে ওই আর্থিক বছরে দেশে ১০০ জন মানুষের মধ্যে ৬ জন বেকার। কেন্দ্রের প্রকাশিত রিপোর্টের ভিত্তিতেই জানা গেল, দেশে বেকারত্বের হারের তুলনায় পশ্চিমবঙ্গের বেকারত্বের হার অনেকটাই কম। তথ্য বলছে, ২০১৮-১৯ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ছিল মাত্র ৩.৮ শতাংশ। অর্থাৎ বলাই যায় দেশের সার্বিক বেকারত্ব পরিস্থিতির তুলনায় বাংলায় বেকারত্ব অনেকটাই কম।

সোমবার সংসদের রিপোর্ট পেশ করার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, করোনা পরিস্থিতির কারণে দেশে যেভাবে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে সেই পরিস্থিতি সামাল দিতে সরকার যথেষ্ট উদ্যোগ নিচ্ছে। গোটা দেশে কাজের সুযোগ তৈরি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

 

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...