Thursday, June 25, 2026

কোভিড নিয়ম মেনেই উল্টোরথ পালন করা হচ্ছে পুরীতে

Date:

Share post:

আজ মঙ্গলবার উল্টোরথ। মাসির বাড়িতে সাত দিন থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নিজের বাড়ি জগন্নাথ মন্দিরে ফিরবেন। কোভিড নিয়ম মেনেই উল্টোরথ পালন করা হচ্ছে পুরীতে। শুধু সেবায়েত ও পুলিশ প্রশাসন ছাড়া
আর কেউ জমায়েতে অংশ নিতে পারবেন না।
মঙ্গলবার সকাল সকাল প্রথমে বলরাম, তারপর সুভদ্রা ও সবশেষে জগন্নাথ এবং মদনমোহন রথে
ওঠেন। রীতি মেনে সকাল সাড়ে দশটার মধ্যেই একে একে তিন বিগ্রহকে তোলা হয় রথের উপর। বিকেলের মধ্যেই জগন্নাথ মন্দিরে পৌঁছে যাবে ৩টি রথ।
রথের দিন বেশ কিছু আচার-অনুষ্ঠান পালন করা হয়। ঠিক একই ভাবে নিয়ম মেনে পালন হচ্ছে উল্টোরথ। জগন্নাথ মন্দিরে ফেরার পর জগন্নাথ,
বলরাম ও সুভদ্রা নিজেদের রথের ওপরেই থাকবেন।

২১ জুলাই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বিভিন্ন স্বর্ণালঙ্কারে সাজানো হবে। একে সোনার বেশ বলে।

এরপর ২২ জুলাই জগন্নাথ দেবের নীলাদ্রি বীজে হয়। রথ থেকে নেবে প্রথমে বলরাম তারপরে সুভদ্রা মন্দিরে প্রবেশ করলেও জগন্নাথদেব যখন মন্দিরে প্রবেশ করতে যান সেইসময় মা লক্ষ্মী রাগের বশে জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে দেন না। মূল দরজা বন্ধ করে দেন। কারণ, লক্ষ্মী দেবীর রাগ হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিছুদিনের জন্য মাসির বাড়ি গিয়েছিলেন। কিন্তু তাঁকে সঙ্গে নিয়ে যাননি। তাই মাসির বাড়ি থেকে ফেরার সময় জগন্নাথদেব এক হাঁড়ি গরম রসগোল্লা নিয়ে আসেন। সেটি মা লক্ষ্ণীকে দেন ও পুজো করা হয় তাঁকে। মান ভঙ্গ হলে তবেই জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়।
এরপর ফের এক বছরের অপেক্ষা। ফের এক বছর পর জগন্নাথদেব ভক্তদের সামনে দিয়ে যাবেন মাসির বাড়ি।  ভক্তদের প্রার্থনা একটাই, এই এক বছরের মধ্যে গোটা দেশ যেন করোনা মুক্ত হয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরে আসে।

আরও পড়ুন- দেশের তুলনায় বাংলায় বেকারত্বের হার কম, সংসদে দেওয়া শ্রম মন্ত্রকের রিপোর্ট প্রকাশ

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...