Tuesday, June 23, 2026

“সীমাহীন সুবিধাবাদী, আগে গ্রেফতার করা হোক”: নাম না করে শুভেন্দুকে তুলোধনা কুণালের

Date:

Share post:

জেলার পুলিশ কর্তাদের হুমকি দিয়ে বির্তকে বিজেপি (Bjp) বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নাম না করে তাঁকে তুলোধনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার, পূর্ব মেদিনীপুরের এক সভা থেকে শুভেন্দু অভিযোগ করেন, তৃণমূলের (Tmc) হয়ে কাজ করছেন জেলার পুলিশ কর্তারা। জেলার এসপি অমরনাথকে (Amarnath) কাশ্মীরে বদলির হুমকিও দিয়ে বসেন তিনি। আর এই নিয়েই নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন কুণাল। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,
“LOP ( Limitless opportunist) পুলিশকে বদলি আর সিবিআই তদন্তের হুমকি দিয়েছে। নির্লজ্জ, বেহায়া। নারদ মামলায় CBI FIR named accused. ক্যামেরার সামনে ঘুষখোর। গ্রেপ্তারি এড়াতে BJPর জুতো পালিশ করছে। তার মুখে CBI নিয়ে হুমকি!!! নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে CBI আগে ওকে গ্রেফতার করুক।“

আরও পড়ুন-২১ জুলাইয়ের ছবির কোলাজ নিয়ে শহরের বুকে ট্রাম যাত্রা

শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে ইতিমধ্যে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। তাঁর বিরোধিতা করেছে বিরোধীরা। এবার সেই বিষয় নিয়ে তোপ দাগলেন কুণাল। এর আগেও ‘সীমাহীন সুবিধাবাদী’ তকমা দিয়ে শুভেন্দুর নাম করে টুইটে আক্রমণ শাণান কুণাল।

 

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...