Monday, May 11, 2026

জাতীয় নিরাপত্তা বিষয়: পেগাসাস নিয়ে ২৮ জুলাই সংসদীয় কমিটির বৈঠকের ডাক শশীর

Date:

Share post:

পেগাসাস(Pegasus) ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। দেশজুড়ে ভিভিআইপি ব্যক্তিদের ওপর নজরদারি চালানোর ঘটনায় কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা। এই ইস্যুতেই আগামী ২৮ জুলাই বুধবার তথ্যপ্রযুক্তি সংক্রান্ত স্থায়ী সংসদীয় কমিটির বৈঠকের(parliamentary meeting) ডাক দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর(Shashi Tharoor)। নাগরিকদের তথ্য সুরক্ষা এবং গোপনীয়তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবে এই কমিটি। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি, স্বরাষ্ট্রমন্ত্রক-সহ সংশ্লিষ্ট মন্ত্রকের প্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানিয়ে এ বিষয়ে মতামত জানতে চাওয়া হবে।

বুধবার সংসদীয় কমিটির বৈঠক প্রসঙ্গে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “দেশে একাধিক ফোনের ফরেনসিক পরীক্ষা করে পেগাসাস স্পাইওয়্যারের অস্তিত্ব মিলেছে। পেগাসাস কাণ্ডে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িয়ে রয়েছে। যেহেতু এই স্পাইওয়্যার শুধু দেশের সরকারকেই বিক্রি করা হয়, তাই প্রশ্ন উঠছে, কোন সরকার? যদি ভারত সরকার কিছু না-করে থাকে, সে ক্ষেত্রে অন্য কোনও সরকার এই কাজ করেছে। সুতরাং, এই ঘটনায় জাতীয় নিরাপত্তার বিষয় জড়িয়ে আছে।”

আরও পড়ুন:“ফোন ট্যাপিং” নিয়ে নাম না করে “গদ্দার” শুভেন্দুকে একহাত নিলেন মমত

উল্লেখ্য, পেগাসাস ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সাংসদ রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট কুশলী প্রশান্ত কিশোরের মত দেশের গুরুত্বপূর্ণ প্রায় ৩০০ জনের ফোনে আড়ি পেতেছে কেন্দ্রীয় সরকার। সংসদের বাদল অধিবেশনে এই ইস্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল সংসদ ভবন। যদিও কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী ও অশ্বিনী বৈষ্ণব বিরোধীদের তোলা অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন।

 

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...