Friday, May 15, 2026

জুট শিল্পে ট্রেনিং ও ব্যাপক চাকরি, মন্ত্রী বেচারামের প্রতিশ্রুতি

Date:

Share post:

রাজ্যের শ্রমমন্ত্রী (Labour Minister) বেচারাম মান্না (Bechara Manna) জুট ইন্ডাস্ট্রির (Jute Industry) একটি ওয়ার্কশপে গিয়ে ট্রেনিং ও ব্যাপক চাকরির প্রতিশ্রুতি দেন। সম্প্রতি, রাজ্য শ্রম দফতরের পক্ষ থেকে একটি কারিগরি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। জুট ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক ঘাটতি মেটানোর একটি পুরনো প্রকল্পকে রাজ্যে চাঙ্গা করার কারণেই এই ওয়ার্কশপ ও আলোচনা।

যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের বিভিন্ন আধিকারিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ। এই আলোচনায় মন্ত্রী বেচারাম মান্না বলেন, “বলেন দিনদিন শ্রমিক সংখ্যা কমে আসছে। এই ঘাটতি আমাদের মেটাতে হবে উপযুক্ত ট্রেনিং-এর ব্যবস্থা করতে হবে। তার জন্য আমরা যথোপযুক্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা দেখছি, অন্যান্য শিল্পের সঙ্গে পাল্লা দিয়ে জুট শিল্পেও যুবকরা নির্দিষ্ট ট্রেনিং নিয়ে খাদ্যদ্রব্যের প্যাকেজিং-এ জুট শিল্পের উন্নয়ন ঘটাবে। আমরা সদাসর্বদা সেদিকে লক্ষ্য রেখেছি এবং প্রশিক্ষণ চলাকালীন যুবকদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা করব।

উপস্থিত প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে শ্রমমন্ত্রী বলেন, “এ ব্যাপারে ইউনিয়ান নেতানেত্রীদের সঙ্গে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের সবরকম বাধা অতিক্রম করে জুট ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে পাঁচ লক্ষ থেকে সাড়ে ছয় লক্ষ কর্মী যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। আমরা নতুন করে লক্ষাধিক যুবকের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জুট ইন্ডাস্ট্রিতে নিয়োগের ব্যবস্থা অতি সত্বর করব।”

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...