Sunday, May 17, 2026

আজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, কীভাবে জানা যাবে ফলাফল ?

Date:

Share post:

আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। দুপুর ৩টেয় আনুষ্ঠানিক ফল প্রকাশের পর বিকেল ৪টে থেকে ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবে। রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমেই রেজাল্ট দেখা যাবে।  শুক্রবার রেজাল্ট হাতে পাবে পরীক্ষার্থীরা। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও মেধাতালিকা প্রকাশিত হবে না বলে জানিয়েছে উচ্চ শিক্ষা সংসদ। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মোট ৯ লক্ষ।
করোনা আবহে মাধ্যমিকের মতো এবছর বাতিল হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। তাই আডমিট কার্ডও পায়নি পরীক্ষার্থীরা। তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে,  বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ৩টেয় আনুষ্ঠানিক ফল প্রকাশ। বিকেল ৪টে থেকে তা জানা যাবে ওয়েবসাইটে। পরীক্ষা না হওয়ায় এখনও অ্যাডমিট কার্ড পায়নি কেউ। এছাড়াও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিক্যালের নম্বরের ভিত্তিতে গড় নম্বর দেওয়া হবে। তবে এই নম্বরে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে।
রেজাল্ট দেখার জন্য কাউন্সিলের পক্ষ থেকে বেশ কয়েকটি ওয়েবসাইটের তালিকা প্রকাশ করা হয়েছে।সেগুলি হল, https://wbresults.nic.in/ , https://www.exametc.com/ , https://www.results.shiksha/west-bengal/wbchse/ ,
http://www.indiaresults.com/ ,এই ওয়েবসাইটগুলিতে লগ ইন করলে সহজেই দেখতে পাওয়া যাবে ফলাফল। এ ছাড়া এসএমএস-র মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB12 লিখে একটি স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে তা পাঠাতে হবে ৫৬০৭০ নম্বরে। তা হলে, ফোন নম্বরেই চলে আসবে বিস্তারিত ফলাফল।

Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...