Sunday, May 17, 2026

উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ ৪৯৯ নম্বর পাওয়া কান্দির ছাত্রী রুমানা সুলতানা বিজ্ঞানী হতে চায়

Date:

Share post:

করোনা মহামারি আবহে ২০২১ সালে রাজ্যে উচ্চমাধ্যমিক( higher secondary) পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে বিশেষজ্ঞদের মতামত নিয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে চলতি বছর উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়। বৃহস্পতিবার সল্টলেকে বিদ্যাসাগর ভবনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করা হয়।

খুব স্বাভাবিকভাবে সেখানে মেধা তালিকা না থাকলেও ৫০০-এর মধ্যে ৪৯৯ সর্বোচ্চ নম্বর পেয়ে “প্রথম” হয়েছেন মুর্শিদাবাদ জেলার কান্দির মেধাবী ছাত্রী রুমানা সুলতানা(Rumana Sultana) । বিকেল ৪টের পর ওয়েবসাইটে ফলাফল দেখার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন রুমানা ও তাঁর পরিবারের লোকেরা।

উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর পেয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় রুমানা সুলতানা জানান, ভবিষ্যতে সে রিসার্চ করতে চায়। ছোটবেলা থেকেই রুমানার স্বপ্ন ছিল বড় হয়ে বিজ্ঞানী হওয়ার। উচ্চমাধ্যমিকের দুর্দান্ত ফলাফলের পর সেই পথেই হাঁটতে চায় রুমানা।

আরও পড়ুন:শিক্ষকদের সুবিধামতো বদলির জন্য চালু ‘উৎসশ্রী’, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...