Saturday, June 27, 2026

বন্যা বিধ্বস্ত মুম্বইতে রেল-সড়কপথ জলের তলায়

Date:

Share post:

বিগত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে (rain in Mumbai) মহারাষ্ট্র ও মুম্বই কার্যত বানভাসি (flood situation in Maharashtra and Mumbai) হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। তারমধ্যে জনবসতি যেমন আছে, তেমনি আছে রেল ও সড়ক পথের বিরাট একটি অংশ । এই রাজ্যের কোঙ্কন এলাকায় বন্যা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। রাস্তা, ঘর-বাড়ি সব জলের তলায় চলে গিয়েছে। নৌকায় করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নদীর জল ফুলে ফেঁপে ওঠায় রায়গড় ও রত্নগিরি জেলায় বন্যার জল ফুলে উঠছে। চারিদিকে জল জমে থাকায় একাধিক দূরপাল্লার ট্রেন যত্রতত্র আটকে গিয়েছে । রেল সূত্রে জানানো হয়েছে, অন্তত ৬ হাজার রেল যাত্রী জল বন্দি হয়ে পড়েছেন। বহু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। মুম্বই থেকে ২৪০ কিলোমিটার দূরে চিপলুন এলাকায় উদ্ধারকাজ চলছে। ওই এলাকা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানা গিয়েছে। মুম্বই-গোয়া ন্যাশনাল হাইওয়েও বন্ধ করে দেওয়া হয়েছে। গত রাতে নতুন করে ফুলে উঠেছে বশিষ্টি নদী। জানা গিয়েছে সেখানে আস্ত একটি বাস জলের তলায় ডুবে গিয়েছে।

 

তবে এই ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে খানিকটা আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী আগামী ২৩ জুলাই পর্যন্ত মুম্বইয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। তবে ২৪ জুলাই থেরে বৃষ্টি কমতে থাকবে। সপ্তাহান্তে বৃষ্টি থামতে পারে।

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...