Monday, May 18, 2026

PAC বিতর্কে দ্বৈরথের আবহেই ৩০ জুলাই বিধানসভায় মুখোমুখি মুকুল–শুভেন্দু

Date:

Share post:

ফের মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)-মুকুল রায় (Mukul Roy)। খাতায়-কলমে দু’জনেই বিজেপি (BJP) বিধায়ক হলেও সাপে-নেউলে সম্পর্ক। পদ্ম চিহ্নে কৃষ্ণনগর উত্তর (Krishnagar North) থেকে জয়ী বিধায়ক মুকুল রায় ভোটের ঠিক পরেই “ঘর ওয়াপাসি” করেছেন। আর দলবদলের পর এটাই প্রথম মুখোমুখি বৈঠক শুভেন্দু-মুকুলের।

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিতে বিধায়ক মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন নিয়ে ব্যাপক দৌড়ঝাঁপ করতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নালিশ থেকে শুরু করে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার, এমনকী বুধবার একুশের শহিদ সমাবেশ মঞ্চে মুকুলের উপস্থিতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পর্যন্ত করতে পিছপা হননি শুভেন্দু। ঠিক এই আবহেই আগামী ৩০ জুলাই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক। সেখানেই শুভেন্দু অধিকারী–মুকুল রায়ের “ঐতিহাসিক” সাক্ষাৎ–পর্ব। যা নিয়ে এখন থেকেই রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে।

আরও পড়ুন- পুলিশ-CID নয়, তাঁর বিরুদ্ধে মামলার তদন্ত করুক CBI! হাইকোর্টে আর্জি শুভেন্দুর

Related articles

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...