Monday, May 25, 2026

পেগাসাসকাণ্ড পৌঁছল সুপ্রিম কোর্টে, মামলা আইনজীবীর

Date:

Share post:

পেগাসাসকাণ্ড পৌঁছল এবার সুপ্রিম কোর্টে। মামলা করলেন আইনজীবী এম এল শর্মা। তাঁর স্পষ্ট দাবি, সুপ্রিম কোর্টের নেতৃত্বে সিট গড়ে গোটা ঘটনার তদন্ত করা হোক।

সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে আইনজীবীর দাবি, পেগাসাস বা আড়িপাতা কাণ্ড আসলে ভারতের নিরপেক্ষতা, নিরাপত্তা এবং গোপনীয়তার উপর আঘাত। কেন্দ্রীয় সরকার এর দায় এড়াতে পারে না। দেশের মানুষের গোপনীয়তার অধিকারের উপর আঘাত হানা নিশ্চিতভাবে বড় অপরাধ, বেআইনি ও অসাংবিধানিক। এই ঘটনার তদন্তের জন্য সিট তৈরি হোক, যার নজরদারি করবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। ইতিমধ্যে শুক্রবার সকালেই সংসদ চত্বরে দাঁড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী পেগাসাস কাণ্ড নিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তদন্ত চেয়েছেন। ঘরে বাইরে সরব তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন:শীতলকুচিকাণ্ডে ফের ভবানী ভবনে তলব কোচবিহারের প্রাক্তন এসপি দেবাশিস ধরকে

 

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...