Saturday, May 16, 2026

সংসদভবনে শাহের কাছে শুভেন্দু, চটে লাল বিজেপিই

Date:

Share post:

শুক্রবার চুপচাপ সংসদ ভবনে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংসদভবনে দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। পরে তিনি বললেন,” নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে কথা হয়েছে।”

কিন্তু এ নিয়েই চূড়ান্ত বিরক্ত আদি বিজেপি শিবির। সূত্রের খবর, এবারও দিলীপ ঘোষ জানতেন না। আরও খবর, শুভেন্দু সংসদে গেলেও নিজের দলের সাংসদদের সঙ্গে দেখা করেননি বলে তাঁরা বিরক্ত। রাজ্য কমিটির নেতাদের মতে বাংলা নিয়ে আলোচনায় একা একা পরিষদীয় নেতা যান কেন? রাজ্য সভাপতি বা পদাধিকারীরা কেন যাবেন না?

এদিকে, আদি বিজেপির একটি অংশের বক্তব্য মূলত দুটি কারণে চুপি চুপি গেছেন শুভেন্দু।
প্রথমত, অমিত নাকি তাঁকে ডেকেছিলেন মূল সতর্ক করতে। কারণ শুভেন্দু যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ফোনের কল লিস্ট এবং কল রেকর্ডিং তাঁর কাছে থাকার কথা বলে কেন্দ্রের নাম জড়িয়ে পেগাসাস অভিযোগ প্রতিষ্ঠা করে দিয়েছেন, তাতে দিল্লি অস্বস্তিতে। শুভেন্দুর বেলাগাম কথায় বিপাকে পড়ছে তারা। তাই শুভেন্দুকে ডেকে ধমক দেওয়া হয়েছে।

আরও পড়ুন:টার্গেট ২০২৪: মমতার সঙ্গে ফের দিল্লি যেতে পারেন অভিষেক

দ্বিতীয়ত, বাবা শিশির অধিকারী দলত্যাগবিরোধী আইনের ইস্যুতে লোকসভা থেকে চিঠি পেয়েছেন। এই বিষয়টিতে বাবার সাংসদপদ রক্ষার চেষ্টার পথ নিয়ে আলোচনা করতে শুভেন্দু শাহের কাছে গিয়েছিলেন বলে আদি বিজেপির বড় অংশের বক্তব্য।

এ নিয়ে টুইট করে শুভেন্দুকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের কুণাল ঘোষ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও তীব্র কটাক্ষ করে তিনি বলেন,” আমাকে তো এক আদি বিজেপি নেতা ফোনে বললেন ওকে ধমকাতে ডেকেছিল। কে ফোন করেছিলেন বলব না। শুভেন্দুর কাছে পেগাসাস আছে। আমার ফোন ট্যাপ করে জেনে নেবে নিজেই।”

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...