Saturday, May 16, 2026

মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে আইনজীবীরা

Date:

Share post:

কেন্দ্র সরকারের(central government) বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আন্দোলনে নামলেন আইনজীবীরা(lawyers)। ফাদার স্ট্যান স্বামীকে(father Stan swamy) হত্যার প্রতিবাদে এবং বিভিন্ন কালা কানুন বাতিলের দাবিতে জলপাইগুড়ি‌তে(jalpaiguri) আন্দোলনে নামল সারাভারত আইনজীবী সঙ্ঘ। সংগঠনের জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার সহ বিভিন্ন আইনজীবী‌রা। আন্দোলনের মধ্য দিয়ে সমস্ত জেলবন্দী মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি তোলা হয়।

আরও পড়ুন:সংসদভবনে শাহের কাছে শুভেন্দু, চটে লাল বিজেপিই

আন্দোলন‌রত আইনজীবী‌দের অভিযোগ, ৮৪ বছর বয়সী সমাজকর্মী ফাদার স্ট্যা্ন স্বামীকে জেলবন্দী অবস্থায় খুন করা হয়েছে। মহারাষ্ট্রের জেলে বিনা বিচারে বিনা চিকিৎসায় মারা গেছেন তিনি। আদিবাসীদের অধিকার রক্ষার জন্য মানুষ‌টি দীর্ঘ ৩০ বছর ধরে লড়াই আন্দোলন করেছিলেন। তাঁর মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে বিক্ষোভ দেখান আইনজীবী‌রা।

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...