Saturday, April 4, 2026

উচ্চমাধ্যমিকে ফেল, নদিয়ার বাগআঁচড়া হাইস্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা

Date:

Share post:

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে বৃহস্পতিবার। ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের হতেও পৌঁছে গিয়েছে মার্কশিট। চলতি বছরে করোনা আবহে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। দশম ও একাদশের নম্বরের ভিত্তিতেই পরীক্ষার মূল্যায়ন করা হয়েছে। তাতে ফলও ভালোই হয়েছে। মোট পাশের হার ৯৮ শতাংশ। কিন্তু নদিয়ার শান্তিপুরে বাগআঁচড়া হাইস্কুলে ১৮০ জন পরীক্ষার্থীদের মধ্যে ৭২ জনই ফেল করেছে। আর তাতেই ক্ষুব্ধ পড়ুয়ারা। স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। পড়ুয়াদের দাবি, ফেল করালে সবাইকে করাতে  হবে। পাশ করালে সবাইকেই ভালো নম্বর দিয়ে পাশ করাতে হবে। একটা স্কুলে ৭২ জন কীভাবে একসঙ্গে ফেল করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্কুলের পরীক্ষার্থীরা।

রাজ্যজুড়ে মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও ভালো ফল হয়েছে। কিন্তু নদিয়ার বাগআঁচড়া স্কুলে একই সঙ্গে ৭২ জন পরীক্ষার্থী কী করে একই বিষয়ে ফেল করে তা নিয়ে পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পড়ুয়ারা। এ বিষয়ে  স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর চক্রবর্তী বলেন, “ইতিমধ্যেই আমরা কাউন্সিলের সঙ্গে কথা বলেছি। তাদের মেইলও করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের দাবি জানিয়ে আমাদের প্রতিনিধিদল কাউন্সিলের সঙ্গে কথা বলবে। আশা করছি তারা বিষয়টি পুনর্বিবেচনা করে দেখবেন ”।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...